Panchayat Election 2023: মহিষাদলে মাঠ-রাজনীতি! তৃণমূলের গা জোয়ারিতে শুভেন্দুর সভা বাতিলের অভিযোগ
মাঠ রাজনীতি এবার মহিষাদলেও? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) সভা করতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গা জোয়ারি করে বিজেপিকে মাঠ না দেওয়ার অভিযোগ। মহিষাদলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম বলে দাবি স্থানীয়দের একাংশের।
যদিও গণমৈত্রী মাঠ না পেলেও মহিষাদলে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা বন্ধ হচ্ছে না। সভা হবে সতীশ সামন্ত হল্ট স্টেশন পার্শ্ববর্তী সোনালি শিবিরের মাঠে। যদিও এর সঙ্গে যোগসাজসের কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, এদিন পর্যন্ত মহিষাদলে কোনদিন যা হয়নি, তাই করা হলো মহিষাদলের বাসুলিয়ায়। এবং করা হলো গা জোয়ারি করেই। পুলিশের অনুমতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত নির্বাচন নিয়ে (Panchayat Election 2023) সভা করতে গিয়ে বিজেপিকে বাধা পেতে হলো।
বাসুলিয়া গণমৈত্রী মাঠে শুভেন্দু অধিকারীর সভা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও মাঠটির মালিক ওই ক্লাব নয়। মাঠটি বাসুলিয়া গ্রামেরই নিজস্ব মাঠ। তবুও গা জোয়ারি করেই এদিন বিজেপিকে সভা করতে বাধা দেওয়া হয়েছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, আসলে গোপালপুর গ্রামের বাসিন্দা, অধুনা বাসুলিয়ায় এসে বসবাসকারী প্রদীপ মাজি, যে কিনা সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁর অঙ্গুলিহেলনেই এদিন গণমৈত্রী মাঠে সভা মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি।

তৃণমূল নেতা এবং গ্রাম প্রধান প্রদীপ মাজির পাশাপাশি এক রেশন ব্যবসায়ী মানস বক্সিও বাধা দেওয়ার ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। মানস বক্সির বিরুদ্ধে আবার দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি তৃণমূল পরিচালিত পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ আলি মানসের রেশন দোকানে হানা দিয়ে বেশকিছু অনিয়ম দুর্নীতি হাতেনাতে ধরে ফেলেছিলেন।
ভিন গ্রামের মানুষ তৃণমূলী প্রধান প্রদীপ মাজি এবং ভিন্ন গ্রাম হাজরাপোতা থেকে বাসুলিয়ায় আসা প্রতাপ মাইতি এবং জেলা প্রশাসনের দপ্তরের কর্মী বাপি ওরফে সুদীপ্ত বোয়ালরা মিলেই পঞ্চায়েত নির্বাচনের সামনে (Panchayat Election 2023) বিজেপিকে বাধা দেওয়ার কাজটা করেছে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারাই বলছেন, গণমৈত্রীর এই মাঠে রাজনৈতিক অরাজনৈতিক সব অনুষ্ঠান বছর বছর ধরে হয়ে আসছে। সুভাষ চক্রবর্তী থেকে লক্ষ্মণ শেঠ, স্থানীয় নেতারাও সভা করেছেন এই মাঠে। চড়ক গাজন, লোক সংস্কৃতি উৎসব সহ বহু অনুষ্ঠানই এই মাঠে হয়। হয়ে আসছে। কিন্তু শুভেন্দু অধিকারীর বেলায় এমন বাধা দেওয়ার ঘটনা কেন, প্রশ্ন স্থানীয়দের।
(Panchayat Election 2023) বিজেপি জেলাপরিষদ প্রার্থী ইন্দ্রদীপ ভৌমিকের অভিযোগ, কতিপয় লোকের জন্য মহিষাদলের সম্মান ক্ষু্ণ্ণ করা হলো। এরজন্য তাদের ভুগতে হবে। মাঠ রাজনীতি করে মহিষাদলের পরিবেশকে দূষিত করা হল বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসক তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications