Who Is You?: শুভেন্দু অধিকারীর ভুল ধরাল তৃণমূল! কুণাল ও চন্দ্রিমা দিলেন কোন খোঁচা?

Who Is You? শুভেন্দু অধিকারীর এই মন্তব্যটি নিয়েই এখন বঙ্গ রাজনীতিতে চলা ঠাট্টা-মশকরা। তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিভিন্ন গ্রুপে এ নিয়ে প্রকাশিত হচ্ছে নানাবিধ মিম। খোঁচা দেওয়া মন্তব্যেও বিদ্ধ করা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতাকে।

রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গতকাল বিজেপি নেতাদের নিয়ে তালা লাগাতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দেখা করতে পারেননি, অফিসের কোলাপসিবল গেটে তালা থাকায়।

শুভেন্দু অধিকারী

শুভেন্দুকে সেই গেটে লাথি মারতে দেখা যায়। এরপরই তিনি কমিশনের কর্মীর উদ্দেশে বলে ফেলেন, Who Is You? যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা বক্তব্যে ভুল কিছু পেলেই তা নিয়ে কটাক্ষ করে থাকে বিরোধী দলগুলি। এবার তৃণমূল কংগ্রেসের কোর্টে বল। ফলে খেলা শুরুতে আর দেরি করেনি টিএমসি।

বোঝাই গিয়েছে উত্তেজনার বশেই এই গ্রামাটিক্যাল মিসটেক করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। তার এই বক্তব্যের ভিডিও পোস্ট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, "Who 'is' you!!!! ওওওওও শুভেন্দু, ওটা Who are you হবে তো। মাথার কী অবস্থা !!"

এরপরই তৃণমূল সমর্থকদের গ্রুপে শুভেন্দুর মিম তৈরি করে তাঁকে কটাক্ষ করে সঠিক ইংরেজি শেখানোর প্রক্রিয়া শুরু হয়ে যায়। কুণাল আজ সকালে টুইটে লেখেন, ওওওও শুভেন্দু, সোনারপুরে দাঁড়িয়ে সেদিন বললে, 'নেতাজির জন্মভূমি সোনারপুর।' নন্দীগ্রামে রেগে গাড়ির জানলা দিয়ে নামতে যাচ্ছিলে। কাল বললে,' who is you?'

সেই সঙ্গে শুভেন্দুকে কটাক্ষ জুড়ে কুণাল লেখেন, তোমার কুন কুন জাগায় ব্যথা গো? এখনই ইতিহাস, ইংরেজির টিউটর রাখো। রক্তচাপের ওষুধ খাও। আর অবশ্যই মনোবিদ দেখাও। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ লগ্নে কুণালের উপস্থিতিতে শুভেন্দুকে উদ্দেশ করে চোর স্লোগান দেওয়া হলে উত্তেজিত হন শুভেন্দু।

চন্দ্রিমা ভট্টাচার্য

শুভেন্দু মানসিকভাবে বিভ্রান্ত। তাই কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করছেন। এমন মন্তব্য আজ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরও বলেন, ভোটে যে এতগুলি প্রাণ গেল তা হয়েছে শুভেন্দু অধিকারী ও রাজ্যপালের প্ররোচনাতেই। হাইকোর্টের নির্দেশে কেন কেন্দ্রীয় বাহিনী আনিয়েও অশান্তি হলো, তার জবাবদিহি বাহিনীর দায়িত্বপ্রাপ্তকেই করতে হবে, মত চন্দ্রিমার।

উল্লেখ্য, নন্দীগ্রামে প্রচারে গিয়ে চন্দ্রিমা বলেছিলেন, শুভেন্দুর বাবা আগে ছিলেন প্রাক্তন রাজ্যপাল। এখন তাঁকে দত্তক নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যার পাল্টা শুভেন্দু বলেছিলেন, কলকাতার এক মহিলা মন্ত্রী সব জায়গায় আমার বাপ তুলে কথা বলেন। ওঁকে জিজ্ঞাসা করবেন, দেবী পালের সঙ্গে ওঁর কী সম্পর্ক? আমি মুখ খুললে ঘর থেকে বেরোতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+