Panchayat Election 2023: মমতা-অভিষেককে তীব্র শ্লেষে বিঁধলেন শুভেন্দু, ৩৫৫ নিয়ে স্পষ্ট করলেন অবস্থান
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার অশান্ত হয়ে ওঠে হাওড়ার পাঁচলা। সেখানে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত দলীয় প্রার্থী, কর্মী-সমর্থকদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
রাজ্যে যে ৩৫৫ ধারা লাগুর মতো পরিস্থিতি তৈরি হয়েছে সে ব্যাপারে নিশ্চিত শুভেন্দু অধিকারী। তবে রাজ্যের বিরোধী দলনেতা বললেন, আমরা পিছনের দরজার দিয়ে রাষ্ট্রপতি শাসন চাই না। ভোটে জিতেই ক্ষমতায় আসব।

শুভেন্দুর কথায়, আদালতের নির্দেশে ৩৫৫ ধারা লাগু করা যেতে পারে। রাজ্যপালের সুপারিশে হতে পারে। রাজ্য মন্ত্রিসভার সুপারিশেও হতে পারে, যদিও এ রাজ্যে সেটা হবে না। কারণ, মন্ত্রিসভার সকলেই ল্যাম্পপোস্ট। মমতা বন্দ্যোপাধ্যা আগুন লাগাতে চান বিরোধীদের শেষ করতে।
বুথে বুথে যাতে এজেন্ট না থাকেন, কেউ পতাকা টাঙাতে না পারেন, কেউ দেওয়াল লিখন করতে না পারেন, কেউ বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাতে না পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করতে চান বলে শুভেন্দুর অভিযোগ। রাজ্যের পুলিশমন্ত্রী ও পুলিশ সম্পূর্ণ ব্যর্থ বলেও মন্তব্য করেন শুভেন্দু।
এতো খুন, মৃত্যু, বোমা বিস্ফোরণ, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, প্রচুর মানুষ ঘরছা়ড়া, লুঠ হচ্ছে। রাজ্যপালের কাছে সাড়ে সাত হাজার অভিযোগ জমা পড়েছে। যার কোনও সুরাহা হয়নি। বিচারব্যবস্থাকে আক্রমণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের ৩৫৫ ধারা জারির সুপারিশ করা উচিত বলে মন্তব্য শুভেন্দুর।
শুভেন্দু মমতাকে রানিমা বলে কটাক্ষ করে বলেন, রানিমা এ ব্যাপারে কঠিন ও কঠোর। বিরোধীদের বিনাশ করে সব সিট চান। কোচবিহার থেকে আগুন জ্বালিয়েছেন। ১টা সিট না পেলেও সরকারে থাকার বাসনা তাঁর। প্রতিদিন কোনও না কোনও ঘটনা ঘটছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এনআইএ, সিবিআই তদন্ত দিচ্ছে। ফলে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই ৩৫৫ ধারার পক্ষে সওয়াল শুভেন্দুর।

পাঁচলায় সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনের পর পাঁচলা থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেন শুভেন্দু। পাঁচলা থানা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। শুভেন্দু বলেন, এখানে যা ঘটছে সকলেই দেখেছেন। বাড়িতে নুনের বাটি পর্যন্ত নিয়ে গিয়েছে। এটা কোন সমাজে আমরা আছি? থানা থেকে ২ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটছে। পুলিশ বেতন পায় ট্যাক্সের টাকায়। তাদের কাজ তৃণমূল করা নয়।
শুভেন্দু বলেন, তৃণমূল করা গুলশন মল্লিকের কাজ। কিন্তু ওসি মফিজুল ইসলামের কাজ এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিত করা। সন্ত্রাস কবলিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী, ক্যুইক রেসপন্স টিম রাখার দাবি জানান শুভেন্দু। তিনি বলেন, পুলিশের কেউ নিরপেক্ষ হলে তাঁকে কালিম্পং পাঠানো হবে বা সেখান থেকে পুরুলিয়ায় পাঠানো হবে। কিন্তু বাড়ির সামনে আগুনে জ্বল তো ঢালা যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, আমি ভাইপোর মতো কার্বাইডে পাকানো নই। প্যারাস্যুটে নামিনি, লিফটে উঠিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চেয়ে বেঙ্গালুরু গিয়েছেন, বাছুরকে সঙ্গে নিয়ে। ওখান থেকে উনি উত্তরবঙ্গের বন্যা কন্ট্রোল করবেন! আমাদের বিধায়কদের ফোন জেলাশাসক দূরের কথা, বিডিওরা ধরেন না। তবু তাঁরা সাধ্যমতো মানুষের পাশে রয়েছেন।
কম্বল কাণ্ডে চৈতালি তিওয়ারি আজ জামিন পেয়েছেন। শুভেন্দু বলেন, মৃত্যু দুঃখজনক। তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না। অন্য রাজ্যেও দুর্ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী বিরোধী দলকে মিথ্যা মামলায় ফাঁসান না। চৈতালি-সহ এফআইএরে নাম থাকা তিনজনের জামিন মমতা পুলিশকে-শিক্ষা দিল।












Click it and Unblock the Notifications