Panchayat Election 2023: মমতার বাহিনী-পরিকল্পনা ফাঁস শুভেন্দুর! জঙ্গলমহলে দাঁড়িয়ে বিরাট হুঁশিয়ারি
Panchayat Election 2023: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করানোর কৌশল নিচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার। বিষয়টি সোমবার আদালতে জানাব। মন্তব্য শুভেন্দু অধিকারীর।
রাজ্যের বিরোধী দলনেতা হুল দিবসের প্রাক্কালে আজ ঝাড়গ্রামে প্রচারে ঝড় তুলেছেন। সকালে গোপীবল্লভপুরে গিয়ে আক্রান্ত দলীয় প্রার্থীর পরিবারের পাশে থাকার বার্তাও দিলেন।

ঝাড়গ্রাম জেলা পরিষদের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাত ক্যান্সার আক্রান্ত। তাঁর উপর পুলিশের ওসির নির্যাতনের ভিডিও আগেই শেয়ার করেছিলেন শুভেন্দু অধিকারী। ওই প্রার্থীকে আপাতত বিজেপি নিরাপদ আশ্রয়ে রেখেছে বলেও জানালেন তিনি। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তাঁর স্ত্রী আদালতে রিট পিটিশন দাখিল করবেন।
A @BJP4Bengal Panchayat Election Candidate; Shri Suvankar Mahato, contesting on the Seat No. 11 of the Jhargram District Zilla Parishad was manhandled & beaten up by the Officer In Charge (OC) of the Sankrail Police Station; Mr. Khandkar Saifuddin Ahamed, without any reason.… pic.twitter.com/aJkfdfwRJ2
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 26, 2023
শুভেন্দুর কথায়, কুড়মি সম্প্রদায়ের ক্যান্সার আক্রান্ত প্রার্থীকে যেভাবে নিগ্রহ করেছেন ওসি, তাতে তাঁর গ্রেফতারির দাবি জানাব। বামফ্রন্ট সরকারের আমলে এখানে জনজাতি সম্প্রদায়ের মানুষদের পদবি দেখে মাওবাদী তকমা দেওয়া হতো। মনোজ ভার্মা উল্টো করে ঝুলিয়ে তাঁদের মারধর করতেন। সেই পুলিশ অফিসার এখন বড় পদে, মুখ্যমন্ত্রীর নয়নের মণি।
জঙ্গলমহলে যে পুলিশ-রাজ চলতো এখন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ শুভেন্দুর। তিনি বলেন, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের সুবিধা যোগ্যদের প্রদান করা হয়নি। তৃণমূলকে কাটমানি দিয়ে অনেকে প্রকল্পের সুবিধা ভোগ করছেন। উন্নয়ন করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে গ্রাম দখলের চেষ্টা করছেন।

২০১৮ সালে পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে বিজেপি অনেক পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত জিতলেও সেখানে ফলাফলের গরমিলের আশ্রয় নিয়ে মানুষের রায়কে অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। তিনি বলেন, এখানে নলবাহিত পানীয় জল দূরের কথা। চারটি মৌজায় একটি সাবমার্সিবল। একটি নলকূপের সামনে জল নেওয়ার ২৫০ পাত্র রাখতে হয়।
শুভেন্দু বলেন, সরকার এখানে জলই দিতে পারেনি। যোগ্য লোকেদের বঞ্চিত করা হয়েছে সরকারি প্রকল্প থেকে। ৮ জুলাই এ সব কথা মাথায় রেখেই রায় দেবেন মানুষ। জঙ্গলমহলে চার হাজার পুলিশ এনে নবজোয়ারের মাধ্যমে ভাইপো অত্যাচার চালিয়েছে। জঙ্গলমহলের উপর জোর খাটালে প্রতিরোধ হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচন কমিশনারের কথোপকথন ফাঁস করেছেন শুভেন্দু। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনে আমাদের লোকজন আছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান না রাখতে। নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রীর কথা শোনেন। রুট মার্চ ও এরিয়া ডমিনেশনে বাহিনীকে মোতায়েন করতে চাইছেন। আমরা তা আটকাতে আদালতে যাব।












Click it and Unblock the Notifications