Panchayat Election 2023: শুভেন্দুর গান্ধীগিরি! বিডিওদের দিচ্ছেন কালো গোলাপ ও মিষ্টি, বাহিনী নিয়ে বড় দাবি

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর এবার বিডিওদের কালো গোলাপ ও মিষ্টি উপহার দেওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার পাঁচলা বিডিও অফিসে গিয়ে তিনি নিজেও গান্ধীগিরির নিদর্শন রাখলেন।

ভোট পরবর্তী হিংসায় হাওড়ার পাঁচলায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত বিজেপি প্রার্থী এবং কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী। পাশে থাকার আশ্বাসও দিলেন। একইসঙ্গে তীব্র সমালোচনা করলেন রাজ্য সরকারের।

Panchayat Election 2023: শুভেন্দুর গান্ধীগিরি! বিডিওদের দিচ্ছেন কালো গোলাপ ও মিষ্টি

শুভেন্দু হাওড়ার পাঁচলায় বিডিও অফিসে গেলেও বিডিও ঈশা ঘোষ সেখানে ছিলেন না। জানা যায়, শুভেন্দু যাওয়ার খবর পেয়েই আগেই অফিস থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। শুভেন্দুকে জয়েন্ট বিডিও
বসার অনুরোধ জানান। কিন্তু শুভেন্দু তাঁর হাতেই তুলে দেন কালো গোলাপ ও মিষ্টি। বলেন, মমতাময়ী নির্মমতাকে গণনার দিন ভোট লুঠ করে জেতানোর উপহার দিলাম।

শুভেন্দু সাংবাদিকদের বলেন, রাজ্যজুড়ে বিডিওরা গণনাকেন্দ্রে চৌর্যবৃত্তির কাজে যুক্ত থেকে তৃণমূলকে জেতানোর কাজ করেছেন। এ জন্য আমি গোলাপ ও মিষ্টি দিয়ে গেলাম। অন্যরাও এমনটা করতে পারেন। শান্তিপূর্ণভাবে গান্ধীগিরি করুন বিডিও অফিসে গিয়ে। মিষ্টি না পেলে নকুলদানা বা বাতাসা দিন।

Panchayat Election 2023: শুভেন্দুর গান্ধীগিরি! বিডিওদের দিচ্ছেন কালো গোলাপ ও মিষ্টি

বিডিওদের কুকীর্তির তদন্ত মিড ডে মিল দিয়ে শুরু, মনরেগায় শেষ হবে বলে হুঙ্কার দেন শুভেন্দু। বলেন, বিডিওদের লাইন পড়ে যাবে। তিনি বলেন, পাঁচলায় ভোট পরবর্তী অশান্তি হলেও বিডিও আসেননি। ৩২টা বাড়ি, ১০টি দোকান লুঠ হয়েছে। ৫ কেজি চাল, ত্রিপল তো দেওয়া যেত। সরকারের রাজধর্ম বলে তো ব্যাপার আছে।

শুভেন্দু জানান, বিজেপি প্রার্থীর বাড়ি থেকে থালা-বাসন নিয়ে গিয়েছে। এলাকার মানুষকে মুচলেকা দিতে হচ্ছে বিজেপি করতে পারবেন না বলে। পতাকা লাগাতে দেওয়া হচ্ছে না। শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থানা। কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাহিনীকে জাতীয় সড়কে হাঁটানো হচ্ছে। কিন্তু এলাকায় মানুষকে ভরসা দিতে শিবির করা হচ্ছে না।

ইতিমধ্যেই ভোট-পরবর্তী অশান্তিতে ক্ষতিগ্রস্ত, ঘরছাড়াদের বিষয়ে বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। ২০ জুলাই মূল মামলার সঙ্গে এই বিষয়টিও উঠবে। শুভেন্দু বলেন, আমরা চাই আরও ১ মাস বাহিনী থাকুক। এলাকায় ক্যাম্প করে শান্তি ফেরানো হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+