Panchayat Election 2023: মমতা-অভিষেকের তৃণমূল 'আঞ্চলিক', শুভেন্দু দিলেন প্রমাণ! পঞ্চায়েত ভোটে রকমারি চিহ্ন
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন আগামী মাসেই। চলছে মনোনয়ন পেশের পালা। এরই মধ্যে শুভেন্দু অধিকারী আজ ফের কটাক্ষে বিঁধলেন রাজ্যের শাসক দলকে। তৃণমূল কংগ্রেসের আগে সর্বভারতীয় লেখা থাকলেও, বাস্তবে টিএমসি এখন আঞ্চলিক।
পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দলদের জন্য যে প্রতীক চিহ্নের তালিকা রয়েছে তাতে তৃণমূলকে আঞ্চলিক দল হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে অনেকদিন ধরেই তোলামূল পার্টি বলছেন। এদিন টুইটারে তিনি লেখেন, আঞ্চলিক তোলামূল দল বিজেপির সঙ্গে গোয়া, ত্রিপুরা ও মেঘালয়ে টক্কর দিতে গিয়েছিল। এরপর তারা জাতীয় দলের মর্যাদা হারিয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তোলামূল পার্টির দলীয় প্রতীক চিহ্ন আঞ্চলিক দলের তালিকায় ঠাঁই পেয়েছে।

শুভেন্দু আরও লিখেছেন, এমন দিন আসবে যখন আঞ্চলিক তোলামূল পার্টি থেকে কেউ ভোটে লড়তে চাইলে তাঁদের নৌকা, সাইকেল রিকশ, নারকেল বা কলাগাছের মতো প্রতীক চিহ্ন, যা ফ্রি সিম্বল, সেটাই বেছে নিতে হবে। গণতান্ত্রিকভাবে লড়াই সর্বতোভাবে চালিয়ে তেমনই দিন আনার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু। ততদিন অবধি তিনি বিশ্রাম নেবেন না বলেও জানিয়েছেন।

এবারের পঞ্চায়েত ভোটে লড়াইয়ের জন্য ৬টি জাতীয় দলের তালিকা রয়েছে। আম আদমি পার্টির ঝাড়ু, বহুজন সমাজ পার্টির হাতি, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল, সিপিআই(এম)-এর কাস্তে-হাতুড়ি-তারা, কংগ্রেসের হাত ও ন্যাশনাল পিপলস পার্টির বইয়ের চিহ্ন রয়েছে। আঞ্চলিক দলের তালিকায় তৃণমূলের ঘাসফুলের পাশাপাশি রয়েছে সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের সিংহ।

নির্দলদের ফ্রি সিম্বল ৩০টি। তাতে রয়েছে নৌকা, হাতে টানা গাড়ি, সাইকেল ভ্যান, সাইকেল রিকশ, বাইসাইকেল, বটগাছ, কলাগাছ, তালগাছ, নারকেল গাছ, আম, কাঁঠাল, হস্তচালিত পাম্প, কলসি, টেবিল, চেয়ার, কুঠার, লাঙল, তির-ধনুক, আলমারি, রেডিও, টেবিল ফ্যান, ইলেকট্রিক ল্যাম্প, সেলাই মেশিন, কালি-সহ কমল, কন্যাসন্তান, স্যানিটারি টয়লেট বা শৌচাগার, কয়েকজন মহিলা, সুখী পরিবার ও ফুটবলার।
The Regional Tolamool Party tried to take on @BJP4India in Goa, Tripura & Meghalaya. The outcome is that they got derecognised as a National Party.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 15, 2023
In this Panchayat Elections the Regional Tolamool Party got their electoral symbol reserved as a State Party.
I promise you this,… pic.twitter.com/4pFckTlEdm












Click it and Unblock the Notifications