Panchayat Election 2023: শুভেন্দু নির্বাচন কমিশনে, মনোনয়নে বাধাদানের চ্যালেঞ্জ মোকাবিলায় দিলেন কড়া দাওয়াই

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন আগামীকাল। আজও ভাঙড় থেকে ইন্দাস, ক্যানিং-সহ বিভিন্ন জায়গায় বিরোধীদের মনোনয়নে বাধাদানের অভিযোগ উঠেছে।

কোথাও কোথাও পরিস্থিতি রণক্ষেত্রের আকার নিয়েছে। বিডিও অফিস তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ঘিরে রেখেছে বলেও অভিযোগ। মনোনয়ন জমার সময়সীমা বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। গোটা ঘটনা নিয়ে আজও সরব হলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী

আজ মনোনয়ন জমা দেওয়ার পঞ্চম দিন। এদিনও বিভিন্ন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি-সহ রাজ্যের বিরোধী দলগুলির দাবি, শাসক দল পুলিশের সাহায্য নিয়ে মনোনয়ন পেশ করতে দিচ্ছে না। পুলিশ অতি সক্রিয় হয়ে তৃণমূলের মনোনয়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করছে বলেও অভিযোগ। আরও অভিযোগ, বিরোধীদের সন্ত্রাসেরও শিকার হতে হচ্ছে।

শুভেন্দু অধিকারী

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুক বার্তার লিখেছেন, পশ্চিমবঙ্গে যতদিন এই দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী শাসক দল ক্ষমতায় আছে, কোনদিনই কোন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে না। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনও তার ব্যতিক্রম হবে না। বর্তমান সরকারের আমলে শাসক দলের সন্ত্রাসের হাত থেকে নিস্তার নেই বিরোধী দলের প্রার্থীদের।

শুভেন্দু অধিকারী

ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে মনোনয়ন দাখিল করতে পারছেন না বিরোধী প্রার্থীরা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় - ১ এবং ২ নম্বর ব্লক ও ক্যানিং - ১ এবং ২ নম্বর ব্লক; বাঁকুড়া জেলার কোতুলপুর, পাত্রসায়র, ইন্দাস; বীরভূম জেলার লাভপুর ও নানুর; উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি - ১ এবং ২ নম্বর ব্লক ও মিনাখাঁ; হাওড়া জেলার উদয়নারায়ণপুর ও বাগনান - ২ নম্বর ব্লক সহ রাজ্যের অন্যান্য ব্লকে।

শুভেন্দু ফেসবুকে আরও লিখেছেন, বিডিও অফিস তথা মনোনয়ন কেন্দ্রগুলি সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। তাই যাঁরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিল করতে পারছেন না, তাঁরা রাজ্য নির্বাচন কমিশনের নিম্নলিখিত ইমেল আইডি (sec-wb@nic.in)-তে সবিস্তার বিবরণ সহ অভিযোগ দায়ের করুন।

মনোনয়ন ঘিরে যে অশান্তি চলছে তা নিয়ে অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল গিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+