Panchayat Election 2023: গোর্খা-আদিবাসীদের মধ্যে বিভেদ করা হচ্ছে, বীরপাড়ায় প্রচারে গিয়ে বিস্ফোরক শুভেন্দু

উত্তরবঙ্গে প্রচারে এসে ফের ভাগাভাগির কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ভেদাভেদ তৈরির অভিযোগ করেছেন। শুভেন্দু অধিকারী বীরপাড়ার প্রচার মঞ্চ থেকে অভিযোগ করেছেন ভাগের রাজনীতি করছে শাসকদল।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন উত্তরবঙ্গকে সবরকম ভাবে শেষ করে দিয়েছে মমতা সরকার। পুলিশকে কাজে লাগানো হচ্ছে সেই কাজে। গোর্খা-আদিবাসীদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন শোভন দেব চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞ মন্ত্রী গোর্খাদের নেপাল থেকে আসা বলে মন্তব্য করছেন।

এদিন প্রচারমঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন,
'উত্ত‍রবঙ্গে নদীর বালি পাথর চুরি হচ্ছে। উত্তরবঙ্গে গোরু পাচার হচ্ছে বড় বড় কণ্টেনার গাড়িতে করে গোরু পাচার হচ্ছে ‌। রাহুল নামে একজন এই চক্র চালাচ্ছে। এই রাহুল ভাইপোর কালেক্টর বলেও অভিযোগ করেছেন তিনি।

Suvendu Adhikary

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে বলে গরুপাচার রুখেছিলেন তিনি। আবার সেই কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গে। আবারও হেমন্ত বিশ্বশর্মাকে তিনি জানাবেন বলে এদিন প্রচারমঞ্চে বলেছেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারি অভিযোগ করেছেন উত্তরবঙ্গের জনগণ বঞ্চিত, উত্তরবঙ্গের চা শ্রমিকরা বঞ্চিত এমনকি উত্তরবঙ্গের জনজাতি সবাইকে বঞ্চিত করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

Suvendu Adhikary

এর আগে উত্তরবঙ্গে পা রেখেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন উত্তরবঙ্গে পিসি-ভাইপোর কোম্পানি অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। বাক্স বদল না হলে এবার পঞ্চায়েত ভোটেও তৃণমূল কংগ্রেসের জয়ের কোনও আশা নেই উত্তরবঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+