Panchayat Election 2023: 'যেখানে ব্যালট ছাপতে দেওয়া হয়েছে তারা তৃণমূল ঘনিষ্ঠ', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
অধীর চৌধুরীর অভিযোগ করেছিলেন ডবল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। তারপরে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যালট পেপার নিয়ে গুরুতর অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন,
ব্যালট যেখানে ছাপতে দেওয়া হয়েছে, তারা তৃনমূলের ঘনিষ্ট।
এই ভোটকে পরিহাসে পরিণত করতে চাইছে রাজ্য সরকার। তিনি অভিযোগ করেছেন সোমবার ধুপগুড়িতে নির্বাচনী সভায় যোগ দিতে যাবার সময় জলপাইগুড়ি আসাম মোরে দলের কর্মীর দের সাথে সৌহার্দ্য পুর্ন সাক্ষাতের জন্য দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে এই কথা বলেন রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

তিনি বলেন ইডি ভোটে যে গোপনীয়তা থাকার কথা সেটা থাকছে না। এই কথা সরকারি কর্মচারীরাই বলছে। শুধু তাই নয় একাধিক ব্যালট ছাপা হচ্ছে। এই ভোট কে প্রহসনে পরিনত করার জন্য রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন মরিয়া প্রয়াস নিয়েছে।
তিনি দাবি করে বলেন উত্তর এবং দক্ষিনবঙ্গ ঘুরেছেন। কোথাও তৃনমূল মাঠে নেই। তৃণমূল কেবল মাত্র পুলিশ এবং প্রশাসনের ওপরে আছে বলেই দাবি করেন শুভেন্দু অধিকারী। এদিন ধুপগুড়ির কালির হাটে নির্বাচনী সভা করার পরে সেখান থেকে নাগরাকাটায় যাবেন শুভেন্দু অধিকারী।

গতকাল তিনি প্রচারে গিয়ে অভিযোগ করেছিলেন, উত্তরবঙ্গে ভেদাভেদের রাজনীতি করতে চাইছে শাসক দল। তিনি অভিযোগ করেছিলেন গোর্খা এবং আদিবাসীদের মধ্যে ভেদাভেদ করতে চাইছে মোদী সরকার। তিনি অভিযোগ করেছেন, গরু পাচার নিয়েও অভিযোগ করেছিলেন তিনি। উত্তরবঙ্গ দিয়ে গোরুপাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications