West Bengal Panchayat Election 2023: 'খুনি মমতা', পঞ্চায়েতের টাকা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
পঞ্চায়েত ভোটের রাত থেকেই জেলায় জেলায় অশান্তি, খুন চলছে। শাসক দলের নেতা কর্মী থেকে শুরু করে বিরোধীরাও খুন হয়ে চলেছেন। কোথাও কোনও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। পুরো ঘটনাটাই পরিকল্পিত বলে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামে টোটোয় চড়ে ভোট দেখতে বেরিয়েছেন তিনি। রাজ্যের সন্ত্রাসের পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ২০০ জন খুন হোক। সেটাই হতে চলেছে। এখনও পর্যন্ত রাজ্যে ৩০ দিনে ২৮ জন খুন হয়েছেন বলে জানা গিয়েছে।

ভোটের নামে রাজ্যে প্রহসন হচ্ছে বলে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হয়নি। সকাল থেকে রাজ্যের কোনও বুথে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখা যায়নি। এদিকে রাজ্যে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোও হয়েছিল। কিন্তু তাদের কাউকেই বুথে দেখা যায়নি।
কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের ডিপ্লয়মেন্ট দেওয়া হয়নি। কেন্দ্রীয় বািহনীর অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, পঞ্চায়েতের টাকার জন্য এরকম করা হচ্ছে। অবৈধ ভাবে ভোট করে অবৈধভাবে বোর্ড গড়া হবে। পঞ্চায়েতের টাকা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
West Bengal Panchayat Elections - Carnival of DEMO'N'CRACY
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 8, 2023
Mamata Banerjee's henchman & contract killer; State Election Commissioner Rajiv Sinha is executing her plans across the State.
This is their Democratic model:- pic.twitter.com/18CA4q4jiS
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাজ্য পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী গতিবিধি নিয়ন্ত্রণের যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেটা বহাল রাখে হাইকোর্ট। অর্থাৎ ভোটের দিন তিনি নন্দীগ্রামের বাইরে কোথাও বেরোতে পারবেন না। রাজ্য পুলিশের পক্ষ থেকে এমনই নোটিস দেওয়া হয়েছিল। সেই নোটিসের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। কিন্তু আদালত পুলিশের নির্দেশিকাই বহাল রাখে।












Click it and Unblock the Notifications