Panchayat Election 2023: নির্বাচন কমিশন না দশকর্মা ভাণ্ডার! কালিতেও কমিশন ভাইপোর, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) গণনার আগের দিন বিকেলে রাজ্য বিজেপির অফিস থেকে সাংবাদিক সম্মেলন। আর সেখান থেকেই ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজীব সিনহার অধীনে রাজ্য নির্বাচন কমিশনের কাজের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, সোমবার পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) ছশোর বেশি বুথে উপনির্বাচন হবে, তার সংখ্যাটা বিকেল পর্যন্ত কেউই জানতেন না। রাতে সাংবাদ মাধ্যমের তরফে সেই তালিকাটা দেওয়া হয়। এমন পরিস্থিতি যে কোনও কোনও জায়গায় এদিন পোলিং পার্সোনেল পৌঁছতে সকাল নটা-সাড়ে নটাও হয়ে যায়।

suvendu adhikari

বিএসএফ আইজি এসএস গুলেরিয়া আগেই প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন নির্বাচনের আগের দিন সকালে ফোর্স ডিপ্লয়মেন্ট প্ল্যান তিনি চেয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশনের কাছে। কিন্তু তা তিনি পাননি। বিরোধী দলনেতা (Suvendu Adhikari) এদিন বলেন, নির্বাচনের আগের দিন দুপুর আড়াটের পরে ফোর্স ডিপ্লয়মেন্টের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী দলনেতা (Suvendu Adhikari) অভিযোগ করেছেন, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কোন বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তার অনুমোদন দিয়েছেন ভাইপোর পিএ। এছাড়াও ফোর্স ডিপ্লয়মেন্টের অনুমোদনের পরে ফোর্স বুথে পাঠানোর গাড়ির বন্দোবস্ত করে দেয়নি প্রশাসন। পুরো বিষয়টিকেই তিনি আদালতে আগে থেকেই করা আবেদনের সঙ্গে যুক্ত করতে আবেদন করছেন বলে জানিয়েছেন।

সোমবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আঙুলে কালির ছাপ দেখিয়ে বলেছিলেন, কালিতেও কমিশন নেয় ভাইপো। কেননা আগে ভোটের কালির দাগ উঠতে বেশ কয়েকদিন সময় লেগে গেলেও এখন তা উঠে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই।

তিনি আরও বলেছেন, বিভিন্ন জায়গায় এক হয়েছে কিংবা হচ্ছে বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) জায়গায় জায়গায় প্রতিরোধ হয়েছে। বিরোধীরা একজোট হচ্ছে, এই কথা বলে তিনি হুঁশিয়ারি দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো পালাতে হবে পিসি ভাইপোকে।

এর আগে গত ৮ জুলাই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) শেষ হওয়ার পরে বিরোধী দলনেতা সন্ধের দিকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান। সেখানে দরজা ছিল বন্ধ। সেই সময় তিনি দরজায় বেশ কয়েকবার লাথিও মারেন। পরে অফিস থেকে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করে আদালতে বিষয়টির নিষ্পত্তির কথা বলেন। যেমনটি বলেছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+