Panchayat Election 2023: মমতার প্রশাসনিক ক্ষমতা রেখেই ৩৫৫ চান শুভেন্দু! অভিষেককে কড়া জবাব, ভাঙড় নিয়েও বার্তা

Panchayat Election 2023: শুভেন্দু অধিকারী ৩৫৫ ধারার পরিবেশ তৈরি করতে চান! এই বক্তব্যের তীব্র সমালোচনা করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তাকে পাত্তা না দিয়ে নিজের অবস্থান ফের স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী।

আমতায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত বিজেপি প্রার্থী, কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে শুভেন্দু আজ চলে যান বারুইপুরে দলীয় পার্টি অফিসে। সেখানে আক্রান্ত ও ঘরছাড়াদের সঙ্গে মিলিত হয়ে অভয়বাণী দেন, ক্ষতিপূরণ দেওয়া হবে। আস্থা রাখুন। আমি আপনাদের বাড়িতেও পৌঁছে দেব।

Panchayat Election 2023: বারুইপুরে শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, জঙ্গলরাজ বর্বরতার চরমসীমায় পৌঁছেছে। কথায় আছে, অতি বাড় বেড়ো না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছেন। যা ঘটছে সভ্য সমাজে, স্বাধীন দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। লুঠে নেতৃত্ব দিয়েছে গুন্ডার মতো আচরণ করা পুলিশ। বিডিওরা চৌর্যবৃত্তিতে নেতৃত্ব দিয়েছেন ভোট চুরিতে।

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ক্ষমতা চাই না। রাজ্যকে দেউলিয়া করেছেন। বেতন দিতে পারবেন না। মনু সিংভিরা ডিএ ঠেকাতে মরিয়া। ফলে পুলিশের ক্ষমতা কেড়ে নিতে হবে। আমার বক্তব্য নিয়ে ঘেউ ঘেউ করছেন ডেরেক ও'ব্রায়েন, সাকেত গোখলের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বার্কিং ডগ! আমি বলেছি, সংবিধান মেনে ৩৫৫ ধারা লাগুর কথা।

Panchayat Election 2023: বারুইপুরে শুভেন্দু অধিকারী

মিটিং-মিছিল, অবরোধ, প্রয়োজনে নবান্ন অভিযান, হরতাল চান শুভেন্দু। কাঁথি থেকে কোচবিহার, দিঘা থেকে দার্জিলিংজুড়ে গণ আন্দোলনের মাধ্যমেই এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে ৩৫৫ ধারা জারি হয়। শুভেন্দু বলেন, সবচেয়ে বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব বর্ধমানে চলছে বেশি সন্ত্রাস।

শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলেরও যাঁরা মারা গিয়েছেন সেই সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। তৃণমূলের লোকদের বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে বলেও দাবি শুভেন্দুর। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে হবে। সুষ্ঠুভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি করতে হবে। এখানে একটি বাচ্চা মেয়ে পর্যন্ত বলল, বাড়িতে থাকতে দিচ্ছে না। এর নাম স্বাধীনতা?

Panchayat Election 2023: বারুইপুরে শুভেন্দু অধিকারী

রাজ্যের বিরোধী দলনেতা কেন ভাঙড়ে যাচ্ছেন না সে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুভেন্দু বলেন, আমি যেখানে যাচ্ছি সেখানে বিজেপির কর্মী, সমর্থক, এমনকী ভোটাররা দরজা খুলে দিচ্ছেন, কথা বলছেন। ভাঙড়ে আমি যেতেই পারি। আমি অকুতোভয়। কিন্তু বিধায়ক কি দরজা খুলবেন?

এরপরই শুভেন্দু বলেন, ওঁর কমিউনিটিকে বোঝানো হয়েছে বিজেপি সাম্প্রদায়িক। নওশাদ আগে তাঁর এলাকার ভোটারদের বোঝাক বাঁচার জন্য নো ভোট টু মমতা দরকার। বিজেপির বিধায়ক হিসেবে গেলে আমি ভাঙড়ে ভোট চাইব না। বগটুইয়েও আমিই প্রথম ৫৫ জন বিধায়ককে নিয়ে গিয়েছিলাম। মমতা, নওশাদরা পরে গিয়েছিলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল শুভেন্দুর রক্ষাকবচ পাওয়াকে কটাক্ষ করেছিলেন। শুভেন্দু বলেন, আমার নামে মিথ্যা মামলা হয়েছিল বলে রক্ষাকবচ দিয়েছে আদালত। উনি চোর বলে রক্ষাকবচ প্রত্যাহার করেছে আদালত। শান্তনু, কুন্তলরা ওঁর সৃষ্টি, ভায়া কুন্তল সায়নীও। ওঁর বাবা, মা, স্ত্রী যে সংস্থার ডিরেক্টর তার এমডি কালীঘাটের কাকুও জেলে। ফলে আপনি চোর!

Panchayat Election 2023: বারুইপুরে শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, এসএসকেএম হাসপাতালের সাইলেন্স জোনে উনি কীভাবে দেড় ঘণ্টা ধরে সাংবাদিক বৈঠক করলেন সেই প্রশ্ন মিডিয়ার করা উচিত। পিজিতে হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্মদিন পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালটিকে বাড়ির আড্ডাখানায় পরিণত করেছেন ওঁরা।

এদিন দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কীভাবে পুলিশ ও বিডিওদের মদতে সন্ত্রাস চালাচ্ছে তার খতিয়ান দেন শুভেন্দু। শিবিরে আশ্রয় নেওয়া গুরুতর আক্রান্তদের চিকিৎসা ও ঘরছাড়াদের আইনি সহযোগিতার আশ্বাস দেন বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+