Panchayat Election 2023: উত্তর ২৪ পরগনাতেও 'কেষ্ট মণ্ডল', সার্টিফিকেট স্বয়ং মমতার! তীব্র আক্রমণ শুভেন্দুর

বীরভূমের কেষ্ট মণ্ডলের মতো জেলায় জেলায় 'মডেল' রয়েছে তৃণমূলের। অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সার্টিফিকেট দিতে কিংবা পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে এবার সেরকমই এক নেতার নাম সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)।

এদিন সকালে বিরোধী দলনেতা টুইটারে সেই নেতার ছবি, একই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা, সর্বোপরি এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকার সেই নেতাকে সার্টিফিকেট দেওয়ার ভিডিও শেয়ার করেছেন।

শুভেন্দু মমতা

তৃণমূলের সেই নেতার নাম হল শাহজাহান শেখ। বিরোধী দলনেতা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ফ্রাঙ্কেনস্টাইন। যিনি বসিরহাট মহকুমা এবং উত্তর ২৪ জেলার একটি বড় অংশে দাপিয়ে বেড়ান বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ( suvendu adhikari)।

বিরোধী দলনেতা বলেছেন, শাহজাহান শেখ বিখ্যাত মাফিয়া নেতা. যে (Panchayat Election 2023) লাল ঝাণ্ডা অ্যাকশন স্কোয়াডের নেতা ছিল বাম আমলে। বামেরা রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পরে সেই নেতাকে লাল কার্পেটে তৃণমূলে স্বাগত জানানো হয়েছে। সেই নেতা এখন জেলায় মাছের ভেড়ি নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

তিনি ( suvendu adhikari) বলেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে নির্বাচন পরবর্তী সব থেকে খারাপ ধরণের হিংসার সাক্ষী হয়েছিল এলাকাবাসী। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ বিজেপির পক্ষে ভোট দেওয়ায়, তাঁদের ওপরে হামলার পরিকল্পনা করেছিল সেই নেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিরোধী দলনেতা সন্দেশখালিতে প্রদীপ মণ্ডল, সুকান্ড মণ্ডলের মতো নেতাদের খুনের অভিযোগ তুলেছেন তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে। কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব পাশে থাকায় আইন ই নেতাকে ছুঁতে পারেনি বলেো মন্তব্য করেছেন তিনি।

কিন্তু হঠাৎ করে কেন শাহজাহান শেখের নাম তিনি করছেন, সেই জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, মাছের ভেড়ি, ফিস প্রসেসিং প্ল্যান্ট, ইট ভাটা শপিং কমপ্লেক্স রয়েছে যার, তার কিনা বার্ষিক আয় ১৯ লক্ষ ৮৩ হাজার টাকা! পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এসবই দেখিয়েছেন ওই নেতা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( suvendu adhikari) তাঁর টুইটার পোস্টে বলেছেন, একাধিক বাড়ি, কয়েক একর জমির মালিক, পার্ক সার্কাসেও তার বাড়ি রয়েছে। (Panchayat Election 2023) মনোনয়ন পত্রে উল্লেখ করা রয়েছে. ওই নেতার জমি ও বাড়ির মূল্য প্রায় ৫ কোটি টাকার। এই নেতার সম্পত্তি আর তার হিসেবে অসঙ্গতির অভিযোগ করে তদন্ত করার কথা বলেছেন বিরোধী দলনেতা।

তিনি ১৪ জুন পঞ্চায়েতের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে ৪ ঘন্টায় ৪০ হাজার মনোনয়ন জমা দেওয়া এবং ১৫ জুন সকাল ১১ টা থেকে বিকেল ৩ টের মধ্যে দলের নেতারা লাইনে না দাঁড়িয়েও কীভাবে নির্ধারিত সময়ের মধ্যে ৩৬ হাজার মনোনয়ন জমা পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( suvendu adhikari)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+