Panchayat Poll: মমতা ভয় পেয়েছেন বিজেপিকে! সিভিকদের নিয়ে গোপন পরিকল্পনা ফাঁস করে সরব শুভেন্দু
Suvendu Adhikari On Civic Volunteers: পঞ্চায়েত নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের। যা কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপন্থী। এ প্রসঙ্গে সরব হলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর সিভিক ভলান্টিয়ারদের পুলিশকর্মী হিসেবে দেখানোর রণকৌশল নিয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন শুভেন্দু। মনোনয়ন পেশের দ্বিতীয় দিনেও জেলায় জেলায় বিজেপি প্রার্থীদের উপর আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, দাবি শুভেন্দু অধিকারীর।

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গতকাল বৈঠক করেন শুভেন্দু। তিনি আজ সকালে টুইট করে জানান, সূত্র মারফত খবর পাচ্ছি রাজ্যের স্বরাষ্ট্র দফতর সিভিক ভলান্টিয়ারদের এমন পোশাক দেওয়ার বন্দোবস্ত করেছে যাতে তাঁদের দেখে পুলিশকর্মীই মনে হয়। বিভিন্ন স্পর্শকাতর জেলায় এক জেলা থেকে অন্যত্র সিভিক ভলান্টিয়ারদের পাঠানো হচ্ছে।
Our Sources confirm that the Home Dept is planning to deploy Civic Volunteers posing as Police personnel, by making them wear uniforms resembling the ones worn by the Police.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 10, 2023
The Civic Volunteers would be interchanged between districts; especially in the "sensitive" districts -… pic.twitter.com/cm6y81XDQl
জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম জেলায় এমনটা হচ্ছে বলে দাবি শুভেন্দুর। এতে সংশ্লিষ্ট জেলায় কেউ সিভিক ভলান্টিয়ারদের চিহ্নিত করবেন না ভেবেই এই পদক্ষেপ। তৃণমূল কংগ্রেস যে জেলাগুলিতে মাটি হারাচ্ছে সেখানে বিরোধীদের উপর অত্যাচার করতে এবং বুথে প্রয়োজনীয় পুলিশকর্মী না থাকার বিষয়টিকে চাপা দিতেই এই কৌশল।

শুভেন্দু অধিকারী জানান, আমরা হোমওয়ার্ক করে রেখেছি। সিভিক ভলান্টিয়ারদের পরিচয়, কে কোথায় কর্মরত, সব তথ্যের ডেটাবেস তৈরি। কোনও অনিয়ম দেখা দিলে তা কলকাতা হাইকোর্টকে জানানোর পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। এই রণকৌশলে আখেরে যে হাইকোর্টকে অবমাননা করা হচ্ছে, নির্দেশনামা তুলে ধরে তা বুঝিয়ে দেন বিরোধী দলনেতা।
আজ মনোনয়ন পেশের দ্বিতীয় দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের হাতে বিরোধী দলগুলি নিগৃহীত হয়েছে বলে অভিযোগ। শুভেন্দু অপর একটি টুইটে সেই ঘটনাগুলির ভিডিও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বীরভূমের লাভপুর জেলায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপিকে মনোনয়ন পেশে বাধা দিয়ে আক্রমণ করেছে। কয়েকজন গুরুতর আহত।

মুর্শিদাবাদের ডোমকলেও সন্ত্রাস চালিয়েছে তৃণমূলের সমাজবিরোধীরা। বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন পেশ করতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয়। একজন তৃণমূল নেতা বন্দুক-সহ ধরা পড়েছেন। বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর নির্বিচারে সিভিক ভলান্টিয়াররা লাঠিচার্জ করেছেন বলে অভিযোগ। যা হাইকোর্টের রায়ের অবমাননা।
Reports of clashes are pouring in from different parts of WB. @BJP4Bengal Candidates are being blocked from filing nominations at Labhpur; Birbhum district, by the TMC Goons. Our Candidates & Party Leaders have suffered serious injuries.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 10, 2023
TMC anti-socials have established a reign… pic.twitter.com/cQLEHFfjF7
শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, বিজেপি গতকাল যা মনোনয়ন দাখিল করেছে তাতে ভীত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি কর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় ফাঁসানোর নির্দেশ দিয়েছেন পুলিশকে। যাতে তাঁরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন। আমরা সর্বশক্তি দিয়ে সেই প্রয়াস রুখব, হুঁশিয়ারি মমতার।












Click it and Unblock the Notifications