Panchayat Election 2023: নন্দীগ্রামে শুভেন্দুর অ্যান্টিবায়োটিক! মমতার জেতা বুথেও টিএমসিকে উৎখাতের চ্যালেঞ্জ

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু অধিকারী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শেষে রেয়াপাড়া পার্টি অফিস থেকে তৃণমূলকে বিরাট হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।

তিনি বলেন, নন্দীগ্রামে ত্রিস্তর মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে ৪৫০-এর মতো আসন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় লিড নিয়েছিলেন সকলেই জানেন। সেই বুথগুলিতে তৃণমূলকে উচ্ছেদ করার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি রাখা আছে।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, নন্দীগ্রাম বিধানসভায় ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতে বোর্ড গড়বে বিজেপি। বাকি ৬টিতে তৃণমূলমুক্ত বোর্ড গঠনে যা করণীয় তা মনোনয়ন পর্বেই নিশ্চিত করা হয়ে গিয়েছে। ৬৬টি জায়গায় নির্দল রয়েছেন। শুভেন্দু অধিকারীর জেতা আসনে পদ্মফুল রয়েছে। এ ছাড়াও বিভিন্ন জায়গায় রয়েছে মানুষের জোট।

ওসমানচক, রাজারামচক, ভাষুরঘাটা, নীলপুর, মহম্মদপুর, দক্ষিণ কেন্দামারি, গড় চক্রবেড়িয়ায় লিড পেয়েছিলেন, সেখানে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 'হুড়কো' দেওয়া হবে বলেও মন্তব্য শুভেন্দুর।

আজ দিনহাটায় বিজেপি কর্মী শম্ভু দাস খুন হয়েছেন। শুভেন্দু বলেন, এটি পলিটিক্যাল মার্ডার। উনি প্রার্থীর দেওর শুধু নন, প্রস্তাবক ছিলেন, গতকাল স্ক্রুটিনিতেও গিয়েছিলেন। মনোননয়ন প্রত্যাহারের জন্য প্যানিক তৈরি করা হচ্ছে। সারা রাজ্যজুড়ে গতকাল তাণ্ডব চালিয়েছে তৃণমূল। যত এমন হবে তত তৃণমূল জনগণের থেকে বিচ্ছিন্ন হবে।

শুভেন্দু অধিকারী

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, পটাশপুরে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ির উপর হামলা চলেছে। দেশপ্রাণ ধোবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সমিতি ও একজন পঞ্চায়েতের প্রার্থীকে বাইকে তুলে বিডিও অফিসে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। ডায়মন্ডহারবারে বাড়ি ভাঙচুর করা হয়েছে। কুলতলির ঝড়খালিতে বিজেপি প্রার্থীদের উপর হামলা হয়েছে।

হাইকোর্টের অর্ডারে ন্যাজাটে মনোনয়ন দাখিল করা প্রার্থীকে বাস থামিয়ে গ্রেফতার করা হয়েছে বলেও জানান শুভেন্দু। তিনি বলেন, প্রতিরোধও হচ্ছে। হরিণঘাটায় নিরাপদ জায়গায় বিজেপি প্রার্থীদের উপর হামলা করতে গেলে গ্রামের মানুষ বাইক বাহিনীকে চোর চোর বলে তাড়া করেছেন। সাহস নিয়ে তাঁরা প্রতিরোধ করেছেন।

শুভেন্দু অধিকারী

শওকত মোল্লাকে জেড ক্যাটাগরি দেওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, যেমন ঝাড়, তেমন বাঁশ। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেজ প্লাস পেলে শওকত তো জেড পাবেন। ভাঙড় ১ ব্লকে প্রার্থী দিতেই দেয়নি। ভাঙড়ের মানুষ বিধানসভা ভোটে দেখিয়ে দিয়েছিলেন। লোকসভা ভোটেও ভাঙড়ের মানুষ তৃণমূলকে টাইট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মজাটা বুঝবেন।

শুভেন্দু অধিকারী

শুভেন্দুর কথায়, বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। নির্বাচন কমিশনার রাজীব সিনহার এনকেডিএ এলাকায় কত জমি আছে জানেন? উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে দিয়ে রাস্তা করিয়েছেন সেজন্য। তিনি মুখ্যমন্ত্রীর চুরির সঙ্গী। তাঁর কাছে অভিযোগ বা দাবি জানিয়ে কাজ হবে না।

শুভেন্দু অধিকারী

রাজ্যে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য ও কমিশন। এই পরিস্থিতিতে শুভেন্দু বলেন, আমি কাল আদালত অবমাননার অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করব। ইতিমধ্যেই ৮ জন খুন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী না এলে ২০০৩ ও ২০১৮-র পঞ্চায়েত ভোটে যত মানুষ মারা গিয়েছিলেন, এবার সেই নজির ছাপিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+