Panchayat Election 2023: মমতার কোমরে দড়ি পরানো অবধি চলবে লড়াই, শুভেন্দুর হুঙ্কার আমতায়

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি যান হাওড়ার আমতার জয়পুর থানার আমরাগোড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঁকরোল গ্রামে।

সেখানে বিজেপির দুই প্রার্থী ঝুমা ও কল্পনা রায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সেই গ্রামে শুভেন্দু যেতেই কান্নায় ভেঙে পড়েন ওই প্রার্থীরা এবং তাঁদের পরিবার।

Panchayat Election 2023: মমতাকে গ্রেফতারির দাবি তুললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বিজেপি কর্মী, সমর্থকদের আশ্বস্ত করেন। তিনি সরেজমিনে খতিয়ে দেখেন কীভাবে অশান্তির আগুনের আঁচ ছড়িয়ে পড়েছিল এই গ্রামে। তফসিলি অধ্যুষিত এই গ্রামের মানুষ রাজনৈতিক অশান্তির শিকার হয়েছেন। বৃষ্টির দিনে হারিয়েছে মাথার উপরের ছাদ। শুভেন্দুকে দেখেই কান্নায় ভেঙে পড়েন প্রবীণ মানুষজনও।

বিজেপি বারবার এ রাজ্যে দাবি করে আসছে, ৩৫৫ ধারা জারি করার। সেই সংক্রান্ত প্রশ্ন করলে আগুনে ভস্মীভূত বাড়িগুলি দেখিয়ে শুভেন্দুর পাল্টা প্রশ্ন, এই ছবি দেখে আপনার কী দাবি জানানোর কথা মনে হচ্ছে? বিরোধী দলনেতা বলেন, ৭টি বাড়ি পুড়িয়েছে। লুঠ হয়েছে ৬টি দোকান। একটি ক্লাস ফাইভের মেয়ের শ্লীলতাহানি হয়েছে। একুশের ভোটের পর ফের জেহাদি মমতার নোংরা রাজনীতি!

Panchayat Election 2023: মমতাকে গ্রেফতারির দাবি তুললেন শুভেন্দু

শুভেন্দুর কাছে গ্রামবাসীরা জানান, পুলিশ হামলার সময় নীরব থেকেছে। বিডিওরও ইন্ধন রয়েছে বলে অভিযোগ। শুভেন্দু বলেন, এই ঘটনাগুলির জন্য পুলিশ আর বিডিও দায়ী। 'মমতা পুলিশ'কে আগে গ্রেফতার করা উচিত। এফআইআর নেয়নি। আমি টুইট করার পর এফআইআর নিয়েছে। এখানে আমি আসার আগে বাঁশের বেড়া দিয়েছিল। সেই বেড়া টপকে এসেছি।

রাজনৈতিক হিংসার শিকার পরিবারগুলিকে নিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী। দাখিল করবেন রিট পিটিশন। শুভেন্দু বলেন, এই মানুষজনের অপরাধ তাঁরা বিজেপি করেন। এখানে আরেকটা বগটুই করতে চেয়েছিল। ভোট লুঠ হয়েছে। কাউন্টিং এজেন্টদের ঢুকতে দেয়নি। প্রহসনের ছাপ্পার পঞ্চায়েত ভোট হয়েছে।

Panchayat Election 2023: মমতাকে গ্রেফতারির দাবি তুললেন শুভেন্দু

এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি না পরানো অবধি এই লড়াই চলছে, চলবে। এখানকার ক্ষতিগ্রস্তরা এক কাপড়ে রয়েছেন। তাঁদের খাওয়া-পরার জন্য ২০-২৫-৩০ হাজার টাকা করে দিয়ে গেলাম। যা দিয়ে বাচ্চাদের বই কিনতেও পারেন। আমরা বিজেপি থেকে বাড়ি বানিয়ে দেব। বিডিওদের পরিণতি খুব খারাপ হবে।

৭ দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা পুলিশ না নিলে জয়পুর থানা ঘেরাও করতে বিজেপির নেতা-কর্মীদের নির্দেশ দেন শুভেন্দু। তিনি আরও বলেন, মিড ডে মিলে সিবিআই হচ্ছে। একটা বিডিওকেও ছাড়া হবে না। আমরা সমস্ত তালিকা তৈরি করেছি। কলকাতা হাইকোর্ট প্রহসনের পঞ্চায়েত নির্বাচন বাতিল ঘোষণা করবে বলেও আশাবাদী রাজ্যের বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+