Panchayat Election 2023: নির্বাচন কমিশন এখন তৃণমূলের কমিশন! কত শতাংশ মানুষ ভোট দানে বঞ্চিত, প্রশ্ন অধীরের

বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এদিন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ইস্তেহার প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) । ইস্তেহারের নাম, হাত ধরো, গ্রাম গড়ো। তিনি এদিন তৃণমূলকে আক্রমণের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনকেও নিশানা করেন।

অধীর চৌধুরী বলেন, ২০০৩-এর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করেছিল। তৎকালীন জেলাপরিষদ মানুষের উন্নয়ন করেছিল বলেও দাবি করেছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে দফা বৃদ্ধি করতে সোমবার হাইকোর্টে আবেদন করবে কংগ্রেস।

অধীর চৌধুরী

রাজ্য নির্বাচন কমিশনকে কখনও দিদির কমিশন আবার কখনও তৃণমূলের কমিশন বলেও নিশানা করেন। তিনি (Adhir Chowdhury) বলেন, কমিশন যে কোনও মূল্যে তৃণমূলের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চায়। তিনি বলেন, আজ তৃণমূলের পরিকল্পনা হল যতই কেন্দ্রীয় বাহিনী আসুক তাদেরকে বুথে যেতে দেওয়া হবে না।

মনোনয়নপত্রের প্রত্যাহারের সংখ্যা কম তার কারণ, গতবারের থেকে সন্ত্রাস অনেক কম। এটাই কি নির্বাচন কমিশন সার্টিফিকেট দিচ্ছে? এ বছর ১২ শতাংশ কেন মনোনয়ন প্রত্যাহার হল, দাখিলের পরে কী এমন ঘটনা ঘটলো যে তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হলয কত শতাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারল না সেই প্রশ্নও তুলেছেন তিনি।

অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গ নির্বাচন করার জন্য উপযুক্ত নয়, স্থানীয় নির্বাচন করার জন্য উপযুক্ত নয়। পঞ্চায়েত নির্বাচন প্রতি পাঁচ বছর পর পর করতে হয় এটি সাংবিধানিক বাধ্যবাধকতা। কিন্তু ভারতবর্ষে অন্য কোনও রাজ্যে পশ্চিমবঙ্গের মতন এত সন্ত্রাস কোথাও হয় না। বোমা-গুলি মজুত হলেও, টের পায় না কমিশন বলেছেন অধীর চৌধুরী।

অধীর চৌধুরী (Adhir Chowdhury)এদিন ফের একবার অভিযোগ করেছেন নকল ব্যালট ছাপানোর। বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার সময় কারা এই ব্যালট পেপার নিয়ে যাবে, তা জানানোর দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্য সরকারের কোনও দফতরের ওপরে বিন্দুমাত্র ভরসা নেই বলেও জানিয়েছেন তিনি।

অধীর চৌধুরী

অধীর চৌধুরী (Adhir Chowdhury) অভিযোগ করেছেন, তৃণমূলকে দিয়ে কোনও ঘটনা ঘটানো হচ্ছে, পুলিশকে দিয়ে পরিকল্পিতভাবে কংগ্রেস প্রার্থী এবং কংগ্রেসের নেতা তাদেরকে কেস দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে, অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+