Panchayat Election 2023: রাজ্যপালের কড়া নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনারকে, সর্বদলীয় বৈঠক মঙ্গলবার

West Bengal Panchayat Election 2023: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন শুরুর দিন থেকেই অশান্তি চলছে। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন।

জেলায় জেলায় মারপিট, অশান্তির খবর আসছে। বিরোধী দলগুলির দাবি কেন্দ্রীয় বাহিনী রেখে নির্বাচন করানোর। আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধিদল। তারপর রাজ্যপাল সিভি আনন্দ বোসের তলব পেয়ে রাজভবনে গিয়ে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

রাজীব সিনহা

রাজভবন থেকে বেরিয়ে রাজীব সিনহা সাংবাদিকদের সামনে কিছু বলেননি। তবে জানা গিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন রাজ্যপাল। মনোনয়ন ঘিরে অশান্তির ব্যাপারে খোঁজ নিয়েছেন তিনি। রাজ্যপালকে রাজীব সিনহা জানিয়েছে, জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।

সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস পুলিশকর্মী কত সংখ্যক রয়েছে, কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে কিনা সে ব্যাপারেও জানতে চান। কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি আদালতে বিচারাধীন বলে রাজ্যপালকে জানানো হয়েছে। এ ব্যাপারে আদালত কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে কমিশন। রাজ্যে বিক্ষিপ্ত কিছু অশান্তির কথা স্বীকার করেছেন রাজ্য নির্বাচন কমিশনার।

রাজ্য নির্বাচন কমিশন

রাজ্য নির্বাচন কমিশন যেখানেই গণ্ডগোলের খবর পেয়েছে সেখানেই জেলাশাসকদের ফোন করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে। মনোনয়ন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাজভবন থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানিয়েছেন।

রাজভবন বিজেপি

রাজ্যপালকে বিগত নানা ঘটনার কথা জানিয়ে বিজেপি রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে। গোটা বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাজ্যপাল। নির্বাচন ঘোষণার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ময় প্রকাশ করেছিলেন সর্বদলীয় বৈঠক না ডেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ব্যাপারে।

বিজেপি রাজভবন

তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল এমন কোনও নিয়ম নেই যে, নির্বাচনের দিন ঘোষণার জন্য সর্বদলীয় বৈঠক ডাকতেই হবে। যদিও বাম-কংগ্রেস-বিজেপির দাবির প্রেক্ষিতে পিছু হঠে সর্বদলীয় বৈঠক ডাকা হলো। মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ বাড়ানো নিয়ে কমিশন কোনও সিদ্ধান্ত জানায়নি। সর্বদলীয় বৈঠকের পর সেই দিন বাড়ানো হতে পারে বলে জল্পনা।

বিরোধী দলগুলির দাবি, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার যে সময়সীমা ধার্য হয়েছে তা পর্যাপ্ত নয়। শুধু তাই নয়, অনেক জায়গায় নির্ধারিত দিনে মনোনয়ন তোলার প্রয়োজনীয় কাগজপত্রও পৌঁছয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+