Panchayat Election 2023:পঞ্চায়েতের কোন স্তরে কার কত বেতন জানেন, একবার চোখ রাখুন তালিকায়

পঞ্চায়েত নির্বাচন তোড়জোড় শুরু হয়েছে বাংলাজুড়ে। জেলায় জেলায় ব্যস্ততা রাজনৈতিক দলগুলির। ইতিমধ্যেই মনোনয়ন পর্ব মিটেছে। মননোয়ন প্রত্যাহারের শেষ দিন গতপ্রায়। এই অবস্থায় এখন জোরদার প্রচার শুরুর অপেক্ষা। এই অবস্থায় একবার ফিরে দেখা পঞ্চায়েতের কোন স্তরে কার কত বেতন।

জেলা পরিষদ সভাধিপতি থেকে শুরু করে সহসভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপত, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে পঞ্চায়েত তিন স্তরের সদস্যদের কার কত বেতন বা কে কত সাম্মানিক পান, তা নিয়েই এই প্রতিবেদন।

West Bengal Panchayat Election

২০১৯ সালে মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ানোর পর জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের নির্বাচিত সদস্য ও নির্বাচিত পদাধিকারীদের বেতন বা সাম্মানিক বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য রাজ্য সরকারের ২২৫ কোটি টাকা পর্যন্ত খরচ বাড়বে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই পঞ্চায়েত সর্বস্তরের পদাধিকারী থেকে শুরু করে সাধারণ সদস্যদের বেতন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন দফতর জানিয়েছে, রাজ্যে মোট ৪৮৬৪৯ জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে আরো জানানো হয়েছে, রাজ্যে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে ৯২১৭ জন। আর জেলা পরিষদ সদস্য রয়েছেন মোট ৮২৫ জন। এবার তিনস্তরের সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার বাড়ছে।

West Bengal Panchayat Election

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দেশ অনুসারে ২০১৯ সালের পর পদাধিকারী ও সভ্যরা যে বেতন বা সাম্মানিক পান, তা নিম্নরূপ-

• জেলা পরিষদের সভাধিপতির মাসিক ভাতা ৯ হাজার টাকা
• জেলা পরিষদের সহকারী সভাধিপতির মাসিক ভাতা ৮ হাজার টাকা
• জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের মাসিক ভাতা ৭ হাজার টাকা
• জেলা পরিষদের অধ্যক্ষ-উপাধ্যক্ষদের মাসিক ভাতা ৭ হাজার টাকা
• জেলা পরিষদের সাধারণ সদস্যদের মাসিক ভাতা ৫ হাজার টাকা
(এখানে উল্লেখ্য, জেলা পরিষদের সাধারণ সদস্যদের মাসিক ভাতা এক লাফে দেড় হাজার টাকা থেকে বেড়ে ৫ হাজার টাকা হয়)
• পঞ্চায়েত সমিতির সভাপতির মাসিক ভাতা ৬ হাজার টাকা
• পঞ্চায়েত সমিতির সহসভাপতির মাসিক ভাতা সাড়ে ৫ হাজার টাকা
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের মাসিক ভাতা ৫ হাজার টাকা
• পঞ্চায়েত সমিতির সাধারণ সদস্যদের মাসিক ভাতা সাড়ে ৩ হাজার টাকা
• গ্রাম পঞ্চায়েত প্রধানদের মাসিক ভাতা ৫ হাজার টাকা
• গ্রাম পঞ্চায়েত উপপ্রধানদের মাসিক ভাতা ৪ হাজার টাকা
• গ্রাম পঞ্চায়েত সদস্যদের মাসিক ভাতা ৩ হাজার টাকা
(এর পাশাপাশি তাঁরা সামান্য টাকা যাতায়াতবাবদ টিএ পান)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+