Panchayat Election 2023: ভাঙড়ে তৃণমূল নেতাদের ঢুকতে দিল না পুলিশ! রাস্তায় বসে সমালোচনায় সরব শওকত

Panchayat Election 2023 Results: ভাঙড়ে ফের নতুন করে উত্তেজনা। কাঁঠালিয়ায় যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস বিধায়ক ও ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত শওকত মোল্লা, আরাবুল ইসলামদের আটকে দিল পুলিশ।

ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। সে কারণেই শওকত, আরাবুলরা পুলিশি বাধার মুখে পড়েন। দলীয় কর্মীর শেষকৃত্যে যোগ দিতে যেতে তাঁদের পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শওকত। পথে বসে চলতে থাকে প্রতিবাদ।

Panchayat Election 2023 Results: ভাঙড়ে তৃণমূল নেতাদের ঢুকতে দিল না পুলিশ!

ভোগালি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব কাঁঠালিয়ায় বাড়ি মৃত তৃণমূল নেতার। এই জায়গাটি পড়ে কাশীপুর থানার অধীনে। আর এদিকে কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। সেই যুক্তিতেই পুলিশ শওকতদের আটকেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক।

কেন তাঁদের আটকানো হচ্ছে, তা নিয়ে পুলিশকর্মীদের প্রশ্ন করতে থাকেন শওকত মোল্লা। তিনি জানাচ্ছেন, গত ৭ তারিখ রাতে তৃণমূলের বুথ সভাপতিকে বেধড়ক মারধর করেছিল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়কের বক্তব্য, তাঁরা দলীয় কর্মীর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছেন। পুলিশ বাধা দিয়েছে।

শওকতের কথায়, মৃতের পরিবারের লোকেরা বলছেন, আমরা না গেলে শেষকৃত্য করবেন না। ভাঙড় ব্রিজের কাছে তাঁদের বাধা দেয় পুলিশ। কাঁঠালিয়ায় যেতে চান শওকতরা। কিন্তু পুলিশও এগোতে দিচ্ছে না। প্রতিবাদে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পড়েন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক।

জানা যাচ্ছে, কাঁঠালিয়ায় তৃণমূল বুথ সভাপতি শেখ মোসলেমের বাড়িতে তাঁর মৃতদেহ এসে পৌঁছেছে। সেই খবর পেয়ে তাঁর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন শওকত, আরাবুলরা। শবদেহবাহী গাড়ির পিছন পিছনই যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই তাঁদের আটকে দেয় পুলিশ। শবদেহবাহী গাড়িটি কাঁঠালিয়ার দিকে যেতে দেওয়া হলেও, পিছনেই থাকা শওকতদের গাড়িকে বাধা দেওয়া হয়।

Panchayat Election 2023 Results: ভাঙড়ে তৃণমূল নেতাদের ঢুকতে দিল না পুলিশ!

শওকত বলেন, পুলিশ আমাদের বাধা দিচ্ছে। কিন্তু আইএসএফের দুষ্কৃতীরা বহাল তবিয়তে ঘুরছে। তাদের গ্রেফতার করা হচ্ছে না। এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। তিনি বলেছিলেন, ভাঙড়ের মানুষকে খাতা-কলম দেবেন। তার পরিবর্তে এখানকার ছেলেদের হাতে বোমা, গুলি, বন্দুক, গ্রেনেড দিয়েছেন।

ভাঙড়ে শান্তি ফেরানোর চেষ্টা তাঁরা করছেন বলেও দাবি শওকতের। তাঁর কথায়, নিরীহ মানুষ মারা যাচ্ছেন। আমাদের কর্মীরা মারা গিয়েছেন। পুলিশ আক্রান্ত। ফলে ভাঙড়ের মানুষকে আরও সচেতন হতে হবে। আইএসএফকে ভোট না দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি নওশাদকে গ্রেফতারের দাবি তোলেন শওকত, আরাবুলের অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+