Panchayat Election 2023: দুই রাজ্যের ভোটার তালিকায় নাম তৃণমূল প্রার্থীর, আদালতে যাওয়ার হুঁশিয়ারি অগ্নিমিত্রার

আসানসোল রানিগঞ্জের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। দুই রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিকে পঞ্চায়েতে প্রার্থী করেছে শাসক দল। প্রতিবাদে সোচ্চার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ।

তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি । যদিও দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকার কথা অস্বীকার করেছে প্রার্থী । ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভার জেমেরি গ্রাম পঞ্চায়েত এলাকায় । এই গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার যাদব। পঙ্কজ কুমার যাদব জে কে নগর এলাকায় বসবাস করেন।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি অগ্নিমিত্রা প

এখানকার তিনি ভোটার। এবং এই সংসদ থেকেই তিনি ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন। কিন্তু পঙ্কজ কুমার যাদবের বিহার রাজ্যের লক্ষীসরাই জেলার ১৬৭ সুরোজগরা কেন্দ্রে পার্ট নম্বর ৩০৯ এবং সিরিয়াল নম্বর ২৭৭ এ নাম রয়েছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ কিভাবে এক ব্যক্তি দুই জায়গায় ভোটার কার্ড থাকতে পারে। দ্রুত পঙ্কজ কুমার যাদবের প্রার্থী পদ বাতিল করতে হবে নতুবা তিনি আদালতের দ্বারস্থ হবেন।

অপরদিকে পঙ্কজ কুমার যাদব জানান তিনি বিহার খুবই কম যান। দল যখন তাকে পঞ্চায়েত ভোটের প্রার্থী করার সিদ্ধান্ত নেয় তখন তিনি জানতে পারেন বিহারে তার ভোটার লিস্টে নাম রয়েছে। তৎক্ষণাৎ তিনি নির্বাচন কমিশনের কাছে বিহারে ভোটের তালিকায় নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন ২০২২ সালেই।

কিন্তু তারপরও বিহারের ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়নি কেন এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এই বিষয় নিয়ে তিনি কিছুই জানেন না। আসানসোল দক্ষিণ গ্রামীন তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি চঞ্চল মুখার্জি জানান এলাকায় পঙ্কজ কুমার যাদবের জনপ্রিয়তা রয়েছে। বিরোধী প্রার্থীরা ভোটের ময়দানে পঙ্কজ এর কাছে বিপুল ব্যবধানে পরাজিত হতে বাধ্য।

সেই জন্য বিরোধীরা পঙ্কজের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ২০২২ সালে নির্বাচন কমিশনের কাছে বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। বর্তমানে তার শুধুমাত্র এক জায়গাতেই নাম রয়েছে। বিরোধীরা চক্রান্ত করে তাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। রানিগঞ্জ বিডিও অভিক কুমার ব্যানার্জি জানান এই বিষয় নিয়ে তার কাছে কোন অভিযোগ আসেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+