Panchayat Election 2023: ছাপ্পাভোট চলছে! ভয়ে প্রাণে বাঁচতে সুকান্তর সামনে মিনতি পুলিশকর্মীরই

ভোটের নামে প্রহসন, রক্তের হোলি চলছে। জোলায় জেলায় ভোট লুঠ-ছাপ্পা ভোট চলছে দেদারে। গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বুথ দখল। অসহায় পুলিশও। ভয়ে প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতিরা কাছেই সাহায্য চেয়ে বসলেন এক পুলিশকর্মী।

ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের নিম্ন-বুনিয়াদি বিদ্যালয়ে। জেলার অন্যান্য জায়গার মতো সেখানেও বুথ দখল করে ছাপ্পা ভোট চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। বুথে যাওয়ার পথেই এক পুলিশকর্মী তাঁর কনভয়ের সামনে এসে পড়েন। চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি সুকান্ত মজুমদারের কাছে রীতিমতো মিনতি করে বলেন ওখানে যাবেন না। ওখানে ছাপ্পা ভোট চলছে।

Sukanta Majumder

সেই বুথে একাই পাহারায় নিযুক্ত হয়েছিলেন সেই পুলিশকর্মী। যথারীতি শাসক দলের চোখ রাঙানিতে সেখান থেকে চলে আসতে হয়েছে তাঁকে। বুথ দখল করে সেখানে দেদারে চলছে ছাপ্পা ভোট। প্রাণে বাঁচতে সেখান থেকে চলে আসা ছাড়া আর কোনও পথ দেখেননি আইনের এই রক্ষক। যেখানে এই দাপটে আগ্নেয়াস্ত্র আর বোমার ডগায় ভয় দেখিয়ে চলছে গণতন্ত্রের উৎসব সেখানে তিনি একা কতক্ষণ আর গড় রক্ষা করবেন।

তাই এক প্রকার বাধ্য হয়েই বুথ থেকে বেরিয়ে আসেন। পথে সুকান্ত মজুমদারের কনভয় দেখে তাঁর কাছে ছুটে যান। রাজ্যে বিজেপির সভাপতির কাছে রীতিমত মিনতি করে বলেন সেখানে যাবেন না ছাপ্পা ভোট চলছে। চোখে মুখে এক রাশ আতঙ্ক নিয়ে অসহায় আর্তি জানিয়েছেন তিনি।

Sukanta Majumder

জেলায় জেলায় আক্রান্ত হয়েছেন ভোট কর্মীরা। আরামবাগে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারের। কোথাও ভয় দেখিয়ে হুমকি দিয়ে প্রিসাইডিং অফিসার এবং ভোট কর্মীদের বুথ ছাড়া করে চলেছে ছাপ্পা ভোট। গড়বেতায় প্রিসাইডিং অফিসারকে ভয় দেখিয়ে ভোট লুঠ করে নিয়ে যাওয়া হয়েছে। সাংবাদিকদের দেখে প্রিসাইডিং অফিসার প্রায় কান্নায় ভেঙে পড়ার অবস্থা হয়েছিল। আপনারা বাঁচান বলে কাতর আর্তি জানিয়েছেন তাঁরা। ডোমকলে বুথের সামনে বোমাবাজি করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে আতঙ্কে প্রাণ হাতে করে বুথ ছেড়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+