Panchayat Election 2023: শুভেন্দুর ফেসবুকে চাঞ্চল্যকর ভিডিও! পঞ্চায়েত নির্বাচনকে প্রহসন বলেও কটাক্ষ
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনকে নির্বাচন নয়, প্রহসন বললেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা আজ একটি ফেসবুক পোস্ট করেছেন। যাতে বুথ জ্যামের ভিডিও রয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের গোটা প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বিভিন্ন ধাপের কথাও উল্লেখ করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু ফেসবুকে লিখেছেন, "২০২৩ পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত "প্রহসন" থুড়ি 'নির্বাচন': প্রথম ধাপ - মক্কা থেকে মনোনয়ন: সর্বশক্তি দিয়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা, কিন্তু গিনিস বুকে নাম উঠিয়ে ৮ ঘণ্টায় ৭০ হাজার তোলামুলী মনোনয়ন দাখিল করা।
দ্বিতীয় ধাপ- সাদা থান করো দান: খুন, অপহরণ, ভাঙচুর, ধমকি দিয়ে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করানো।
তৃতীয় ধাপ - ভোটের নামে পুকুর চুরি: এতদিন বাংলার মানুষ ভোটের নামে পুকুর চুরি দেখতে অভ্যস্ত ছিলেন। এবার দেখলেন ছাপ্পা মেরে পুকুর চুরি করার ফল, ব্যালট বাক্স সোজা পুকুরে।

চতুর্থ ধাপ - বাক্স বদল: গতকাল পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নামে মানুষ খুন, লুঠ, চুরি, ছাপ্পা দেদার চলেছে রাজ্য নির্বাচন কমিশনের অবহেলায় এবং অদক্ষতায়। প্রায় বেশিরভাগ বুথেই লুঠ হয়েছে। বাকি যেকটা বুথে গ্রামবাসীদের প্রতিরোধে ভোট লুঠ ঠেকানো গেছে সেগুলোও জিততে হবে তোলামুলকে।"
শুভেন্দু লিখেছেন, বহরমপুরের বিডিও অভিনন্দন ঘোষ, সঙ্গে জয়েন্ট বিডিও এবং অবজারভারের ওপর গুরুতর অভিযোগ আনছেন স্থানীয় লোকজন। আজ ভোর ৩টা থেকে নাকি বহরমপুর, মুর্শিদাবাদের স্ট্রং রুম থেকে ব্যালট বাক্স চুরি হয়েছে লোক লাগিয়ে। সারারাত একটা 'টিম' যথারীতি কাজ শেষ করে দিয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, এই বাক্সগুলি নিয়ে গিয়ে রাজ্যের শাসক দলের রেডি করা ব্যালট বাক্স, গণনার আগে স্ট্রং রুমে রেখে দেওয়া হয়েছে। এক কথায় "বাক্স বদল"। দলদাস প্রশাসনিক কর্মকর্তাদের মদতে।
এরপর অন্তিম ধাপ- জাল শংসাপত্র ছাপিয়ে হেরে যাওয়া আসনে জয়ী হয়ে যাওয়া। এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
শুভেন্দুর কটাক্ষ তৃণমূল মানেই চোর!! এই চোর তকমা আঞ্চলিক দল তোলামুলের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এরা সব পারে। এই পোস্টে শুভেন্দু ব্যালট বাক্স কেলেঙ্কারির ভিডিও তুলে ধরে লিখেছেন তোলামুল কর্তৃক অভিনীত বাক্স বদল। চিত্রনাট্য পিসি-ভাইপো। পরিচালনা রাজীব সিনহা।












Click it and Unblock the Notifications