Panchayat Election 2023: দিলীপ বা কুনার এবার কাকে ভোট দেবেন, বিজেপির যে প্রার্থীই নেই বুথে

দিলীপ ঘোষ বা কুনার হেমব্রমদের মতো সাংসদের বাড়ির বুথেই এবার প্রার্থী দিতে পারেনি বিজেপি। তার ফলে দিলীপ ঘোষ বিপাকে পড়েছেন। তাঁরা এবার কাকে ভোট দেবেন, তা নিয়েই তৈরি হয়েছে সংশয। তবে কি বিজেপির হেভিওয়েট নেতা তথা সাংসদদের এবার অন্য প্রতীকে বা নোটায় ভোট দিতে হবে।

মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আর ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম- দনজনের অবস্থাই এক। দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলায়ন গ্রামে। এই কুলিয়ান গ্রামের যে বুথে দিলীপ ঘোষ ভোটার, সেখানে প্রার্থী দিতে পারেনি বিজেপি।

BJP in west bengal

আর ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের বাড়ি রাধানগর গ্রাম পঞ্চায়েতের কর্নাডোবা গ্রামে। সেখানকার ১৫০ নম্বর বুথের ভোটার তিনি। সেখানেও বিজেপির প্রার্থী নেই। ফলে বিজেপির দুই সাংসদ ভোটদান নিয়ে পড়েছেন গভীর সঙ্কটে। হয় অন্য দলের প্রতীকে ভোট দিতে হবে, নতুবা ভোটদানে বিরত থাকতে হবে, অগত্যা নোটাই ভরসা।

দিলীপ ঘোষের গ্রামে বিজেপি পঞ্চায়েতের ১২টি আসনেই প্রার্থী দিয়েছে। শুধু দিলীপ ঘোষের বুথেই প্রার্থী দিতে পারেনি বিজেপি। রাজ্যের শসাদ দল এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, সাধারণ মানুষ বিজেপির পাশে নেই, তা এই ব্যর্থতা থেকেই বোঝা যাচ্ছে।

BJP in west bengal

দিলীপ ঘোষের বুথে গতবার ৪০০-রও বেশি ভোটে জিতেছিল বিজেপি। সেখানে এবার কেন বিজেপি প্রার্থী দিতে পারল না, তা নিয়ে ধন্দ রয়েই যায়। তবে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর লোকসভা কেন্দ্রে ৯০ শতাংশ আসনেই বিজেপি প্রার্থী। বিক্ষিপ্ত কিছু আসনে প্রার্থী নেই তাদের। আর তাঁর কেন্দ্রে প্রার্থী কী কারণে দেওয়া গেল না, তা নিজের অনুপস্থিতির কারণ দর্শিয়ে এড়িয়ে যান দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ যে সমস্যায় পড়েছেন, একই সংকট ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের জন্যও। তাঁর বুথে প্রার্থী দিতে না পারার জন্য গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছেন সাংসদ। দলে সমন্বয়ের অভাবেই তাঁরা প্রার্থী দিতে পারেননি বলে জানিয়েছেন কুনার হেমব্রম। আদি-নব্য দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে তাঁর ভাষ্যে।

dilip ghosh

আর এই জোড়া বিষয় নিয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিজেপির দুই সাংসদ গ্রামসভায় ভোট নিয়ে সংকটে পড়েছেন। দুই সাংসদের বাড়ির বুথে কোনো বিজেপির প্রার্থী নেই। বিজেপি যে এলাকায় জনবিচ্ছিন্ন এই ঘটনা তারই প্রমাণ। মানুষের থেকে দূরে সরে গিয়েছে বিজেপি। কেউ আর বিজেপি করতে চায় না। তৃণমূল মানুষের পাশে আছে, তাই এলাকার মানুষও তৃণমূলের পাশে আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+