Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনীতেই পঞ্চায়েত ভোট, সুপ্রিম নির্দেশ মনে করিয়ে দিল মীরা পাণ্ডেকে
কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট নয়। হিংসার আবহে কোনও ভাবেই ভোট করানো যাবে না। রাজ্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এক কথায় সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।
শত চেষ্টা করেও পঞ্চায়েত ভোটে করেও পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রুখতে পারলেন না রাজীব সিনহা। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ ফের একবার মনে করিয়ে দিলেন রাজ্যের দুঁদে প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের কথা। ভোটে হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন তিনি। এবং সুপ্রিম কোর্টে সেই মামলা জিতে ফিরেছিলেন মীরা পাণ্ডে।

তিনি রাজ্য নির্বাচন কমিশনার থাকাকালীন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট হয়েছিল। কিন্তু এবার কেন্দ্রীয় বািহনীর বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব সিনহা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। অশান্তি এবং হিংসার আবহে কোনও ভাবেই ভোট হবে না বলে কড়া বার্তা দিয়ে কেন্দ্রীয় বািহনী মোতায়েনের নির্দেশ বহাল রেখেছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের এই নির্দেশ মনে করিয়ে দিয়েছে মীরা পাণ্ডের কথা। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটের সময় রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন মীরা পাণ্ডে। দুঁদে অফিসারকে কিছুতেই কায়দা করতে পারছিলে না রাজ্য সরকার। চরম বিরোধিতা তৈরি হয়েছিল রাজ্য সরকারের সঙ্গে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের।
রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসার পরিস্থিতি তৈরি হবে আঁচ করেই তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন। তার বিরোধিতা করেছিল রাজ্য সরকার। এই নিয়ে তুমুল টানাপোড়েন তৈরি হয়েিছল রাজ্য সরকারের সঙ্গে মীরা পাণ্ডের। শেষে আইনের পথ বেছে নেন মীরা পাণ্ডে। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আর্জি জানান তিনি। তাতে সম্মতি জানিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
এবারের পরিস্থিতি একেবারেউ উল্টো এবার খোজ রাজ্য নির্বাচন কমিশনই কেন্দ্রীয় বািহনীর বিরোধিতা করছে। মনোনয়ন জমাকে কেন্দ্র করে যেখানে জেলায় জেলায় বোমা-গুলি-খুনোখুনি হয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তাতে আপত্তি জানিয়ে সটান সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল। তাতেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশই বহাল রাখে।












Click it and Unblock the Notifications