Panchayat Election 2023: দাবি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার! হিংসা-মৃত্যুতে মমতার শাসন হার মানাল বাম আমলকে

গত শতাব্দীর আট কিংবা নয়ের দশকে ভোটে হিংসা বললেই বিহার-উত্তর প্রদেশে কথাই বললেন সাধারণ মানুষ। ভোট হলেই বডি পড়ে, এটাই ছিল গোবলয়ের ওই দুই রাজ্যের চিত্র। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সেই তকমা এখন বাংলার ঘাড়ে। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) ভোট হিংসায় মৃত্যুতে মমতা শাসন হার মানিয়েছে এই বাংলাকে।

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে (Panchayat Election 2023) এদিন পর্যন্ত মৃতের সংখ্যাটা ৩৬। যার মধ্যে এদিনই মৃত্যু হয়েছে ১৮ জনের। এদিন এদিন নির্বাচন কমিশন জানিয়েছে মৃতের সংখ্যা ৩। এই ৩৬ জনের মধ্যে সব থেকে বেশি মৃত্যু মুর্শিদাবাদে। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে হিংসা

এবারের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কোচবিহারে মৃত্যু হয়েছে ৪ জনের, মালদহে ৩, উত্তর দিনাজপুরে ৩, উত্তর ২৪ পরগনায়-পুরুলিয়া-পূর্ব বর্ধমান-নদিয়ায় ২ জন করে, বীরভূম-দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম মেদিনীপুরে একজন করে মৃত্যু হয়েছে ভোট পর্বে।

পঞ্চায়েত নির্বাচনে হিংসা

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর, ২০০৮ সালে অর্থাৎ সপ্তম বাম সরকারের সময়ে সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনের হিংসায় মৃত্যু হয়েছিল ৩০ জনের। কোন কোনও মহলে সেই সংখ্যাটা ৪৫ বলে দাবি করা হয়ে থাকে। তবে সরকারিভাবে সংখ্যাটা ছিল ১০। তবে এর আগেরবার অর্থাৎ ২০০৩ সালে পঞ্চায়েত ভোটে বেসরকারি ভাবে ৮০ জনের মৃত্যু হয়েছিল। সরকারি মতে তা ছিল ১৭।

পঞ্চায়েত নির্বাচনে হিংসা

প্রকাশিত খবর অনুযায়ী পালা বদলের পরে প্রথম পঞ্চায়েত ভোট অর্থাৎ ২০১৩-তে (Panchayat Election 2023) হিংসায় মৃত্যু হয়েছিল ৩১ জনের। সরকারি মতো সংখ্যাটা ছিল ১৩। ২০১৮ সালে সংখ্যাটা ছিল ৭৫। সরকারি হিসেবে সংখ্যাটা ছিল ১৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+