Panchayat Election 2023: BSF ভয় দেখালে তৃণমূলকে জানান, প্রচারের প্রথম দিনেই আক্রমণাত্মক মমতা

পঞ্চায়েত ভোটের প্রথম প্রচারেই আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্ত জেলা কোচবিহারে প্রথম সভা থেকেই বিএসএফকে নিশানা করলেন তিনি। বিএসএফ গুলি করে মারছে। বিএসএফ গুলি করলে আগে তৃণমূলকে জানান।

তিনি বলেছেন খবর আছে বর্ডারে বর্ডারে গিয়ে ভয় দেখাবে বিএসএফ। বিএসএফ ভয় দেখালে তৃণমূলকে জানান হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজ্যের কাজে বিএসএফ কোনও ভাবেই হস্তক্ষেপ করতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

image of mamata banerjee

কোচবিহারে প্রচারে গিয়ে বিএসএফে নিহতদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিএসএফের যাঁদের গুলি করে মারছে তাঁদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন বিএসএফের বিরুদ্ধে।

মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, 'পরিকল্পনা করে কেন্দ্র রাজ্যে বিএসএফকে ব্যবহার করছে। আমার কাছে খবর আগে ভোটের সময় সীমান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাবে বিএসএফ। কিন্তু বিএসএফকে দেখে ভয় পাবেন না। বিএসএফ (BSF) ভয় দেখালে তৃণমূলকে জানান।'

image of mamata banerjee

বিএসএফকে নিশানা করে তিনি বলেছেন, ওদের গুলি করে মারার যেন অধিকার হয়ে গিয়েছে। তৃণমূল চায় মানুষের পঞ্চায়েত মানুষের অধিকার প্রতীষ্ঠা করে তৃণমূল। পঞ্চায়েত হয়ে গেলেও রাজ্যে তৃণমূলই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন। নিশীথ প্রামাণিককে গুণ্ডা বলে কটাক্ষ করেছেন তিনি। একজন গুণ্ডা কী করে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলে প্রশ্ন তুলেছেন তিনি।

এদিন থেক কেন্দ্রীয় বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না। পাঞ্চায়েত ভোটে জিতে দিল্লিতে গিয়ে রাজ্যের প্রাপ্য টাকা ছিনিয়ে আনবেন তিনি। এমনকী গুলি চালালে পুলিশকে ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কোনও রকম গুণ্ডামি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

image of mamata banerjee

কেউ ভয় দেখাতে এলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যান। মহিলাদের বার্তা দিয়েছেন মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবে ভয় না পেয়ে যেন মহিলারা প্রতিরোধ গড়ে তোলেন সেই বার্তা দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের প্রথম প্রচারেই আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+