Panchayat Election 2023: দিনাহাটায় গুলি চালিয়েছে কারা, জলপাইগুড়ির সভা থেকে কার নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
দিনহাটার গুলি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের প্রচারের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়িতে সভা করতে গিয়েছিলেন। সেখানে সভা করতে গিয়ে তিনি দিনহাটায় গুলিতে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করেন।
দিনহাটায় যে তৃণমূল কর্মী গুলিতে মারা গিয়েছেন সেই গুলি চালিয়েছে বাংলাদেশী দুষ্কৃিতরা। সকাল থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি অভিযোগ করেছিলেন বিএসএফের সঙ্গে বিজেপি মিলে এই হামলা চালিয়েছে।

তারপরেই এই নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়েছিল। কারণ যে গ্রামে এই গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই গ্রামে যেতে হলে প্রথম বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে তবে যেতে হয়। কারণ নদীর ওপাড়ে গ্রাম। তার সঙ্গে বাংলাদেশের কোনও কাঁটাতারের বেড়া নেই। বাংলােদশে অনায়াসেই যাতায়াত করা যায়।
বিজেপির পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হচ্ছিল বাংলাদেশি দুষ্কৃতিরাই হামলা চালিয়েেছ। মঙ্গলবার জলপাইগুড়ির সভা থেকে দিনহাটার ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাংলাদেশি দুষ্কৃতিরা গুলি চালিয়েছে। তবে তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিএসএফকে কড়া বার্তা দিয়েছেন তিনি। বিএসএফ যেন নিরপেক্ষ হয়ে কাজ করে সেই বার্তা দিয়েছেন তিনি।

এদিন মহাজোট নিয়েই বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লির মসনদ থেকে সরাতে জোট হবে। মহাজোট করে লড়াইয়ের ময়দানে নামবে অবিজেপি রাজনৈতিক দলগুলি। গোটা রাজ্যে বাম-বিজেপি যেভাবে জোট করছে তা কোনও ভাবেই সফল হবে না বলে বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications