Panchayat Election 2023: হুইল চেয়ারে উঠলেন না, কোনও মতে হেঁটেই SSKM-এ ঢুকলেন মুখ্যমন্ত্রী
ফিরল ২০২১-র স্মৃতি। নির্বাচনী প্রচারে গিয়ে আহত হয়ে এসএসকেএম হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। হেলিকপ্টারের জরুরি অবতরেনর কারণে কোমরে এবং পায়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে কপ্টারে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শিিলগুড়িতে ঢোকার মুখে দুর্যোগের মধ্যে পড়ে তাঁর কপ্টার। তারপরেই সেবক রোডে সেনা বাহিনীর এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর কপ্টারের। সেখানে কপ্টার থেকে নামার সময় তাঁর কোমড়ে এবং পায়ে চোট লাগে।

তারপরেই শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে বিশেষ কেবিনে রয়েছেন তিনি। কোমড়ে এবং বাম পায়ে চোট লাগে। গাড়ি থেকে নেমে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। ইতিমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন। তাঁর এমআরআই করা হতে পারে বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে।

ইতি মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর খোঁজ নিয়েছেন। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একাধিক নেতা মন্ত্রী আসতে শুরু করেছেন। এসএসকেএম হাসপাতালে গাড়ি থেকে নামার সময় বোঝা গিয়েিছল তাঁর পায়ে চোট লেগেছে। খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। হুইল চেয়ার রাখা হয়েছিল তাঁর জন্য কিন্তু তিনি হুইল চেয়ার নেননি। হেঁটেই প্রবেশ করেন উডবার্ন ওয়ার্ডে।
এর আগে ২০২১ সালে বিধানসভা ভোটের প্রচারের সময় নন্দীগ্রামে প্রচারের সময় পড়ে গিয়ে আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় তাঁর পায়ের হাড়ে চিড় ধরেছিল। সেই ভাঙা পা নিয়েই গোটা রাজ্যে প্রচার করে বেড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications