Panchayat Election 2023: ভোটের বাকি ১১দিন, বাহিনী নিয়ে দড়ি টানাটানি, পাল্টা চাপ স্বরাষ্ট্রমন্ত্রকের
ভোটের বাকি আর ১১ দিন। ৮ জুলাই রাজ্যে হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এখনও বাহিনী জট কাটল না। ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বািহনী অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি অমিত শাহের দফতর।
এই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েেছ কেন্দ্র রাজ্যের। গতকাল দ্বিতীয়বার বাহিনী চেয়ে রিমাইন্ডার লেটার পাঠিয়েেছ কমিশন। কিন্তু তার কোনও উত্তর এখনও পায়নি নির্বাচন কমিশন। উল্টে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বািহনী পাঠানো হয়েছে তার বণ্টন কীভাবে করা হচ্ছে সেটা আগে ঠিক করুক কমিশন।

পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা তুঙ্গে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তুল জটিলতা তৈরি হয় প্রথমে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর এরকেবারেই পরিপন্থি ছিল না নির্বাচন কমিশন। বাহিনী মোতায়েরর বিরোধিতায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন রাজীব সিনহারা। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কারানোর সিদ্ধান্তেই বহাল থাকতে হয়েছে। আদালতের নির্দেশে প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য িনর্বাচন কমিশন।
তাতে প্রবল আপত্তি জানিয়ে ফের আদালতে মামলা হয়। শেষে আদালতের নির্দেশেই আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রিকুইজিশন পাঠায়। কেন্দ্র ইতিমধ্যেই প্রথম ধােপ ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন দিয়েছে। কিন্তু এখনও বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও বাহিনীর অনুমোদন দেওয়া হয়নি।
গতকাল রাজ্য নির্বাচন কমিশন এই ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রকে রিমাইন্ডার লেটার পাঠিয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। উল্টে কমিশন ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করছে তা জানতে েচয়েছে। কারণ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এলেও কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও কমিশন নেয়নি।
বাহিনী নিয়ে চাপ-পাল্টা চাপের রাজনীতি চলছে। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চ ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে অনড় রয়েছেন। প্রতি বুঝে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হলে তাঁরা ভোটের ডিউটি করবেন না বলে জানিয়েছেন। ইতিমধ্যেই গতকাল এই নিয়ে শহরে মিছিল করেছে যৌথ সংগ্রামী মঞ্চ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications