Panchayat Election 2023: এক দফাতেই পঞ্চায়েত ভোট, হাইকোর্টে খারিজ হয়ে গেল অধীরের আবেদন
রাজ্যে এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট। নির্ধারিত দিনেই এক দফায় পঞ্চায়েত ভোট হবে জানি দিল হাইকোর্ট। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অধীর চৌধুরী সমস্ত প্রার্থীর নিরাপত্তা সুনিশ্চিত করতে আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে।
সেই মামলার পরিপ্রেক্ষিতে অধীর চৌধুরীর আবেদনে প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে দফা বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এ ব্যাপারে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে গত ১৩ জুন।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ প্রসঙ্গে আরো জানায়, মামলাকারী অধীর চৌধুরী এই মামলার ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল বলেই আমরা মনে করি। পাশাপাশি ভোটার এমনকি ভোটকর্মীদের নিরাপত্তা নিয়েও একাধিক বার নির্দেশ দিয়েছে আদালত। সেই জন্য তাঁর করা মামলাটি খারিজ করা হল।
অধীর চৌধুরীর মামলা খারিজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে আগামী ৮ জুলাই এক দপাতেই পঞ্চায়েত ভোট হবে পশ্চিমবঙ্গে। সে জন্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ পূর্বে দেওয়া হয়েছে। সে জন্য নির্বাচনের দফা বৃদ্ধি করা যাবে না।
কলকাতা হাইকোর্ট অধীর চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে দফা বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখেছে। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, সুশৃঙ্খলভাবে ভোটের আয়োজন করার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট করা।
সে জন্য দফা বৃদ্ধির কোনো প্রয়োজন নেই বলে মনে করে হাইকোর্টে। সেই কারণেই কলকাতা হাইকোর্ট অধীর চৌধুরীর আবেদন সে অর্থে গুরুত্ব দিল না। পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অধীর চৌধুরীর আইনজীবী বেশ কয়েকটি কারণ তুলে ধরেছিল। কেন একাধিক দফায় ভোট করা জরুরি, সেই যুক্তিও খাঁড়া করেছিল। কিন্তু হাইকোর্টে তাতে গুরুত্ব দিল না।
অধীর চৌধুরী আগে একই দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। নৌশাদ দাবি জানিয়েছিলেন, হয় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ঈআনা হোক, নতুবা ভোটের দফা বাড়ানো হোক। তাঁর আইনজীবী যুক্তি দিয়েছিলেন, রাজ্যে জেলার সংখ্যা, ভোটার সংখ্যা ও বুথের সংখ্যা বেড়েছে। তাই দফা বাড়ানো দরকার।
অধীর চৌধুরীর আইনজীবীও একই যুক্তি দেন। তিনি বলেন, ভোটের দফা বাড়ালেউই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সম্ভাবনা বাড়বে। তা না হলে বিশৃঙ্খলা তৈরি হবে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের নিরাপত্তাও দরকার। কিন্তু ধোপে টিকল না সেই আবেদন।












Click it and Unblock the Notifications