Panchayat Election 2023: অনুমতি পেল তৃণমূলের সভা! তৈরি হওয়ার পরেও খুলতে হল শুভেন্দুর সভা-মঞ্চ

তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের রামতারক বাজারে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত নির্বাচনী জনসভা (Panchayat Election 2023) শেষ পর্যন্ত বাতিল করা হল। সভার জন্য পুলিশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন স্থানীয় বিজেপির নেতারা। যদিও প্রশাসন শেষ পর্যন্ত তা দেয়নি।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তমলুক থানা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৭২ ঘন্টা আগে সভার অনুমতি নেওয়ার পরামর্শ দেয়। বিজেপি নেতারা ফের সভার অনুমতির জন্য সেখানে গেলে তাঁদের বলা হয় সেখানে শুভেন্দু অধিকারীর সভা করা যাবে না, কারণ তৃণমূল ওই তারিখে ওই মাঠে সভা করার অনুমতি আগেই নিয়ে রেখেছে।

Panchayat Election

বিজেপি নেতারা বলেছেন, শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত নির্বাচনের জন্য (Panchayat Election 2023) সভার অনুমতি নিয়ে তারা পুলিশের ইতিবাচক সাড়া পেয়ে মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন। কিন্তু পরে পুলিশের অনুমতি না পেয়ে, মঞ্চ খুলতে বাধ্য হন।

আগে পুলিশের কাছে গিয়েও কেন বিজেপিকে সভার অনুমতি দেওয়া হল না, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা। পাশাপাশি তাঁদের অভিযোগ, শাসক দলের চাপে পুলিশ শুভেন্দু অধিকারির সভা বন্ধ করে তৃণমুলকে সভা করার অনুমতি দিয়েছে।

Panchayat Election

যদিও বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। বিজেপি সূত্রের খবর তারা কোনও ভাবেই শুভেন্দু অধিকারীর সভা বন্ধ করবে না। বিরোধী দলনেতা অনুমতি নিয়ে রামতরক থেকে সরিয়ে তমলুকের কাঁকটিয়া বাজারে পঞ্চায়েত নির্বাচনের জন্য (Panchayat Election 2023) সেই সভা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব বামদেব গুছাইত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+