Panchayat Election 2023: কোথায় কত বাহিনী? ভোটের ৪ ঘণ্টা পর জেলা শাসকদের কাছে তথ্য তলব কমিশনের

অবশেষে তিনি দফতরে এলেন। যেখানে গতকাল রাত থেকে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে খুনোখুনি চলছে। দেদারে চলছে ছাপ্পা ভোট, ব্যালট বাক্স চুরি, পুড়িয়ে দেওয়া হচ্ছে ব্যালট পেপার সেখানে সকাল থেকে নিজের দফতরেই ছিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

ভোট শুরুর প্রায় ৩ ঘণ্টা পরে তিনি অফিসে আসেন। এদিকে সকাল থেকে সেখানে কন্ট্রোলরুমে বেজে চলেেছ একের পর এক ফোন। কিন্তু ছিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিকে আজ তাঁরই দিন। আজ সারাদিন অফিসে থাকা প্রয়োজন তাঁর। কিন্তু তিনি এলেন সকাল ১০টায়। ততক্ষণে রাজ্যের অর্ধের পঞ্চায়েতে ভোট হয়ে গিয়েছে। দেদারে চলেছে ছাপ্পা ভোট।

Panchayat Election 2023

সকাল থেকে কোনও বুথেই দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনীকে। চার ঘণ্টা পর টনক নড়েছে কমিশনারের। তিনি জেলা শাসকদের কাছে কেন্দ্রীয় বাহিনী কোথায় কত রয়েছে তার হিসেব চেয়ে পাঠিয়েছেন। রাজ্যের স্পর্শকাতর বুথ এবং অন্যান্য বুথে কোথায় কত বাহিনী রয়েছে তার হিসেব চেয়ে পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজের দফতরে বিএসএফের আধিকারীকদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

রাজীব সিনহার রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের পর থেকেই তুমুল বিরোধিতা তৈরি হয়েছিল। রাজ্য সরকারের কথা মতো রাজ্য নির্বাচন কমিশনার কাজ করছেন বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাপ্পা ভোট নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবারেই তিনি আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

রাজ্য নির্বাচন কমিশনার আদালতের দেওয়া কোনও নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বুথে বুথে কার্যত অসহায় পুলিশ। পুলিশের চোখের সামনেই চলেছে দেদারে ছাপ্পা ভোট। বুথের সামনে মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে। ভেঙে দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতিরা বুথের ভেতরে ঢুকে দেদারে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, ভাঙড় থেকে শুরু করে দিনহাটা, রঘুনাথগঞ্জ, চোপড়াতে দেদারে ছাপ্পাভোট বোমাবাজি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+