Panchayat Election 2023: ২২ নয় ৮২২ কোম্পানি, কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনী চাইল কমিশন

অবশেষে চাপের কাছে নতি স্বীকার। আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। অর্থাৎফ এবার মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী দিয়ে ভোট হবে। ৮২২ কোম্পানি অর্থাৎ ৭২০০০ আধাসেনা মোতায়েন থাকবে নিরাপত্তায়।

সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন চলছিল নির্বাচন কমিশনের। রাজীব সিনহাকে পদত্যাগ করতে হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। কারণ হাইকোর্টের নির্দেশ কিছুতেই তিনি কার্যকর করতে চাইছিলেন না। এমনই অভিযোগ করে তাঁর নিয়োগ পত্র ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল।

কেন্দ্রীয় বাহিনী
Photo Credit: পিটিআই

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন। প্রথম থেকেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আপত্তি ছিল রাজ্য নির্বাচন কমিশনের। কিন্তু সুপ্রিম কোর্টে ধোপে টেকেনি আর্জি।

২২ কোম্পানি প্রথমে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। ২২ কোম্পানি অর্থাৎ এক কোম্পানিতে ৯০ জন জওয়ান। সাড়ে পাঁচ কোটি ভোটারের মধ্যে প্রতি ২৫০০ ভোটারে একজন করে নিরাপত্তা রক্ষা থাকবে। প্রতি জেলায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী হিসেব করে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তাতে প্রবল আপত্তি জানিয়েছিল বিরোধীরা। অতো অল্প সংখ্যাক কেন্দ্রীয় বািহনী দিয়ে নির্বাচন সুষ্ঠু এবং শান্তি পূর্ণ করা সম্ভব নয় বলে দাবি করে তারা।

তারপরেই রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ পত্র ফিরিয়ে দেন রাজ্যপাল। এরই মধ্যে রাজীব সিনহার পদত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়। যদিও রাজ্য নির্বাচন কমিশনারের অপসারণ রাজ্যপাল করতে পারেন না। সেই সংবিধানিক ক্ষমতা রাজ্যপালের নেই। এই নিয়ে দিনভর টানাপোড়েনের পর অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনেইণ আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় অর্থাৎ প্রায় ৮০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পঞ্চায়েত ভোটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+