Panchayat Election 2023: ভোটের আগে কোন জেলায় কত আসনে জয়, একনজরে পরিসংখ্যান

পঞ্চায়েতের ভোট-যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সেই মনোনয়ন পর্ব থেকেই। ভোটের আগেই ভোটের ফলও সামনে আসতে শুরু করেছিল সেই তখন থেকেই। মনোনয়ন প্রত্যাহারের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের চিত্র পরিষ্কার বাংলার পঞ্চায়েত নির্বাচনে। সেখানে দেখা যাচ্ছে ভোটের আগেই বহু আসনে নির্ধারিত হয়ে গিয়েছে জয়ী কে!

কোন জেলায় কত আসনে জয় এসেছে, সেই পরিসংখ্যানও বেশ চমকপ্রদ। হ্যাঁ, গতবারের মতো বিপুল সংখ্যক না হলেও এবারও সংখ্যাটা নেহাত মক নয়। গতবার ৩০ শতাংশের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছিল, এবার তা কমে ১০ শতাংশের একটু কম দাঁড়িয়েছে।

Panchayat Election

রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২২৯টি। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে ৬ হাজার ২৩৮টি আসনে। শুধু গ্রাম পঞ্চায়েত আসনেই নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও। রাজ্য নির্বাচন কমিশন মননোয়ন পর্ব মিটতেই সেই পরিসংখ্যান প্রকাশ করেছে।

নির্বাচন কমিশনের তথ্যে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বিনা লড়াইয়ে জয়ের নিরিখে সবার উপরে সেই বীরভূম। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেও এই জেলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নিরিখে অন্যান্য সব জেলাকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে।

tmc

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে বীরভূমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে ৮৯৩টি আসনে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা ৮৬৭টি আসনে। পূর্ব বর্ধমানে জয় এসেছে ৮৫৮ আসনে। হাওড়ায় ৭১৭ আসনে, বাঁকুড়ায় ৬৬৪ এবং পশ্চিম মেদিনীপুরের ৬২২ আসনে। কমিশনের তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেছে সব জেলাতেই।

পঞ্চায়েত সমিতিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে এগিয়ে আছে বীরভূম। বীরভূমে জয় এসেছে ১১৮টি পঞ্চায়ত সমিতি আসনে। তারপর রয়েছে বাঁকুড়া ১০৬টি আসন, উত্তর ২৪ পরগনা ১০৪টি আসন, হাওড়া ৯৮টি আসন, পূর্ব বর্ধমান ৯৩টি আসন। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ির কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় আসেনি কোনো দলের।

cpm

গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬৩ হাজার ২২৯। গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১০ শতাংশ আসনে। আর পঞ্চায়েত সমিতি মোট আসন ৯ হাজার ৭৩০। পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৭৫৯ আসনে। শতাংশের নিরিখে তা প্রায় ৮ শতাংশ।

bjp

জেলা পরিষেদরও ৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। এখানে উল্লেখ্য, জেলা পরিষেদের মোট আসন ৯২৮। জেলা পরিষদে বিনা লড়াইয়ে জয় ১ শতাংশেরও কম আসনে। এখানে উল্লেখ্য, এই পরিসংখ্যানে নেই দক্ষিণ ২৪ পরগনা জেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+