Panchayat Election 2023: ৬ স্পর্শকাতর জেলার জন্য বাড়তি ব্যবস্থা, কী সিদ্ধান্ত নিল কমিশন
২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী চেয়েছে কমিশন। কিন্তু স্পর্শ কাতর এলাকায় কীভাবে সুরক্ষিত করা হবে তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই স্পর্শকাতর ৬ জেলার জন্য এবার বিশেষ নিরপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে ৬ কোম্পানি স্পেশালাইজড ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পর্শকাতর জেলাগুলিেত। কোচবিহার, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বীরভূম, বারুইপুর পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, ও পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাতে ১ কোম্পানি করে জরুরী ভিত্তিতে বিশেষ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত।

রাজ্যের স্পেশালাইজ কোর্সের মধ্যে রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্সের মতো পুলিশবাহিনী থাকে।
মূলত এই ছ'টি জেলা থেকে বহু অভিযোগ আসার জেরেই নির্বাচন কমিশনের দ্রুত বাহিনী মোতায়নের নির্দেশ দেয়। ইতিমধ্যেই ২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী চেয়ে কেন্দ্রের কাছে রিকুইজিশন পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের এই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
এক দফার পঞ্চায়েত ভোট কীভাবে ২২ কোম্পানি অর্থাৎ ২২০০ জন জওয়ানকে দিয়ে সম্ভব। যেখানে ভোটার সংখ্যা সাড়ে ৫ লক্ষের বেশি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কারণ প্রতি ২৫০০ জনের নিরাপত্তায় একজন জওয়ান থাকছেন।
যেভাবে মনোনয়নে হিংসার ঘটনা ঘটেছে। রাজ্যে বোমাবাজি, খুনোখুনি হয়েছে তাতে এই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কীভাবে সুষ্ঠু ভোট সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রাজ্য নির্বাচন কমিশন তা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভাঙড় থেকে চোপড়া যেভাবে মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি হয়েছে। মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে। গুলি চলেছে। ভোট শুরুর আগেই রাজ্যে ৮ জন খুন হয়ে গিয়েছেন। আবার একাধিক জেলায় বোমাবাজি শুরু হয়েছে। মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করেও একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications