Panchayat Election 2023: প্রতি জেলায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পঞ্চায়েত ভোট নিয়ে আর কী পরিকল্পনা কমিশনের

প্রতি জেলার জন্য ১-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। এক কোম্পানি অর্থাৎ ৯০ জন জওয়ান। ইতিমধ্যেই এই মর্মে রিকুইজেশন পাঠিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কতটা শান্তিপূর্ণ ভোট করানো যাবে।

৯০ জন জওয়ানের মধ্যে ৭৫ জনকে গ্রাউন্ড ডিউটিতে রাখা হবে। যদিও রাজ্যপুলিশও ভোটের কাজে থাকবে। তবে মনোনয়নে যেভাবে হিংসা হয়েছে তাতে রাজ্যপুলিশ কতটা কাজ করতে পারবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপরতা তুঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানোর প্রস্তুতি নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখায় কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নেবে এখন রাজ্য নির্বাচন কমিশন।

crpf

সেই মতোই নির্বাচন কমিশন আবেদন পাঠাবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জোর ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন।পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বািহনী মোতায়েনে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কমিশন। তাতে পাল্টা কমিশনকেই তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।

crpf

তারপরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট হবে রাজ্যে। হিংসার আবহে কোনও ভাবেই ভোট করা যাবে না। এতোদিন হাইকোর্ট নির্দেশ দিলেও রাজ্য নির্বাচন কমিশন তা মানতে চাইছিল না। কেন্দ্রীয় বাহিনী চেয়ে কোনো ভাবেই রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রকে কোনও আর্জি পাঠায়নি। উল্টে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+