Panchayat Election 2023: এখানে খাবে আর বাংলার বর্ষাকাল দেখবে? কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়ে প্রশ্ন তুললেন অধীর

সপ্তাহ গড়ালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এদিন নির্বাচন কমিশন (Panchayat Election 2023) প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে বুথ বুথে কেন্দ্রীয় বাহিনীর প্রহরার কথা বলা নেই। যা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি এদিন বহরমপুরে তৃণমূলের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে বলেন, কেন্দ্রীয় বাহিনীতে ভ্রমণ করতে আসেনি। এই রাজ্যে তাঁরা বুথ পাহারা দিতে এসেছে। পাশাপাশি তিনি বলেন, নির্বাচনে পুলিশ অবজারভারকে বাইরের রাজ্য থেকে আনা উচিত। কেননা এখানকার পুলিশ অবজারভার বিরোধীদের বিশ্বাস অর্জন করতে পারবে না।

অধীর চৌধুরী

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, (Panchayat Election 2023) আইন বলছে যে রাজ্য নির্বাচন হয় সেখানে বাইরে থেকে অবজারভার নিয়ে যেতে হয়। যে রাজ্যে নির্বাচন হয় সেই রাজ্যের কোনও আধিকারিককে অবজারভার করা যায় না।

এদিন নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, কেন্দ্রীয় বাহিনীকে বুথে বুথে দেওয়া হবে না। তাহলে বাহিনী কী সের জন্য এসেছে? তারা খাবে আর ঘুরে বাংলার বর্ষাকাল দেখবে? তিনি অভিযোগ করেন, শাসকের আতঙ্কে আজকে বহু মানুষ ঘরছাড়া হয়ে আছে।

অধীর চৌধুরী

অধীর বলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কোনও মন্তব্য আছে, যেখানে বাংলায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে এতগুলো খুন হল, তাদের কেন্দ্রীয় বাহিনী পাঠাতে কেন দেরি হচ্ছে এসব নিয়ে। তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাহিনী পাঠাতে কেন দেরি হচ্ছে? কেন্দ্রীয় সরকার বলছে না কেন বাহিনী পাঠাতে পারবো না, বিলম্ব হোক পঞ্চায়েত নির্বাচনে।

এই বাংলায় নির্বাচন (Panchayat Election 2023) করার কোনও দরকার নেই। যদি দিদি জানতো সন্ত্রাস না করে নির্বাচন করা যাবে না, খোকাবাবু যদি জানতো সন্ত্রাস করতেই হবে তা নির্বাচন না করে ঘোষণা করে দিতে পারতো তারাই জয়ী হয়ে গিয়েছে। নির্বাচন না করে প্রশাসক নিয়োগ করতে পারত। যেমন বহু পুরসভায় রয়েছে।

অধীর চৌধুরী

তিনি বলেন সন্ত্রাসের ওপরে হাইকোর্টে নজর আছে বলেই যে সন্ত্রাস হওয়া কথা ছিল সেখানে কিছুটা লাগাম আছে। ওরা অপেক্ষা করছে হাইকোর্টের রায়ের ওপরে। তারা জানে হাইকোর্ট সরকারের বিরুদ্ধে চলে গিয়ে এমন কোন জাজমেন্ট দেবে, যাতে সরকারি দল অসুবিধায় পড়তে পারে। পুলিশ বেছে কংগ্রেস কর্মীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অধীর চৌধুরী এদিন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) তৃণমূলের উন্নয়নের স্লোগানকে কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলার উন্নয়ন মানেই বৃষ্টি হলে জল জমে যাবে। কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে বাংলার বিভিন্ন অংশ। আর তৃণমূল কাঠমানি খেয়ে খাল বিল সবকিছু বন্ধ করে গিয়েছে। সেই কারণে জলতো জমবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+