Panchayat Election 2023: ভোটদানের হার প্রকাশ না করায় কি কারচুপি? সব প্রাণহানিতে দায়ী মমতা, সরব সেলিম

Panchayat Election 2023: সরকারিভাবে গতকাল বিকেল পাঁচটায় শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। নির্ধারিত সময় লাইনে দাঁড়িয়ে বিকেলে কুপন যাঁরা পেয়েছেন তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন রাত পর্যন্ত।

কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশনের তরফে সরকারিভাবে জানানো হয়নি মোট কত শতাংশ ভোট পড়ল। আর এতেই কারচুপির গন্ধ পাচ্ছে সিপিআইএম। অবিলম্বে ভোটের শতকরা হার প্রকাশের দাবি জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

স্ট্রং রুম

বিভিন্ন জায়গা থেকে ভোটপর্ব মেটার পরও ছাপ্পার অভিযোগ উঠেছে। স্ট্রং রুমেও কারচুপির আশঙ্কা করছে বিরোধী দলগুলি। মহম্মদ সেলিম এক বিবৃতিতে লিখেছেন, আমাদের দাবি শাসক দলের হয়ে যাতে তথ্যের কারচুপি না হয়, নির্বাচন কমিশন অবিলম্বে ভোটের হার প্রকাশ করুক। সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হোক। সুরক্ষিত হোক ব্যালট বাক্স, স্ট্রংরুম।

সিপিআইএমের বিবৃতি

সেলিম লিখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসন যদি ন্যূনতম দায়িত্ববোধ ও মানবিকতার লেশমাত্র দেখাতে পারতেন, তাহলে এতগুলি প্রাণ এভাবে ঝরে যেত না। সে কারণে প্রতিটি মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে। এমনকী তৃণমূলের যে দুষ্কৃতীদের ভোট লুঠ করতে পাঠিয়েছিলেন, তাদের মৃত্যুর জন্যও তিনি ন্যূনতম শোকজ্ঞাপন করলেন না মুখ্যমন্ত্রী।

প্রতিটি মৃত্যুর জন্য সরকার ও নির্বাচন কমিশন দায় স্বীকার করে ক্ষতিপূরণ ঘোষণা করুক, দাবি সিপিআইএমের। যেখানে ভোট লুঠ হয়েছে, সেখানে অবিলম্বে পুনর্নির্বাচন ঘোষণারও দাবি জানিয়ে সেলিম লেখেন, যাতে নির্বাচন-পরবর্তীতে আর যাতে একটি প্রাণও না যায়, রাজ্য প্রশাসন ও পুলিশ তা সুনিশ্চিত করুক।

সেলিম আরও লিখেছেন, হাইকোর্ট নির্দেশ দিলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যোগসাজশে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেনি। নিরাপত্তার অভাবে নির্বাচন কর্মীরা ভোটের কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছেন। এ ঘটনা অতীতে ঘটেনি। নজিরবিহীন।

যেভাবে প্রতিরোধের ছবি ধরা পড়েছে তার প্রশংসা করে সেলিম লেখেন, পুলিশকে সঙ্গে নিয়ে শাসক দলের দুর্বৃত্তরা রাজ্যজুড়ে দৌরাত্ম্য চালালেও তারা দেখেছে মানুষের প্রতিবাদী মেজাজ। বুঝে গিয়েছে লুঠেরাদের নয়, মানুষ তাঁর নিজের পঞ্চায়েত গড়তে প্রত্যয়ী। মিথ্যা মামলা, শাসানি, হুমকি, জেল-জরিমানা, দৈহিক নির্যাতন, এমনকী খুন করেও এ রাজ্যেক মানুষকে দমানো যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+