Panchayat Election 2023: সোনারপুরে ভূতুড়ে ভোটার! সিপিআইএম আদালতের দ্বারস্থ, অভিযুক্ত বিধায়ক লাভলি

Panchayat Election 2023: ভোটারের থেকে ভোট পড়েছে বেশি। এমনটাই দেখা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এরপরই ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম।

অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধেও। মামলার পরবর্তী শুনানি ৮ অগাস্ট।

 Panchayat Election 2023: সোনারপুরে ভূতুড়ে ভোটার!

সিপিআইএম সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর ব্লকের কালিকাপুর ১ পঞ্চায়েতে ভোট লুঠের ঘটনা ঘটেছে। যেমন ৪৪ নং বুথে মোট ভোটার ১৪২২ জন, ভোট পড়েছে ১১৯৬টি। কিন্তু কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ভোট গোনা হয়েছে ১৫২২টি।

আবার ৫১ নং বুথে প্রিসাইডিং অফিসারের তৈরি করা ব্যালট পেপার অ্যাকাউন্ট অনুযায়ী ভোট পড়েছে ১০৪৭টি। কমিশনের সাইটে দেখাচ্ছে ভোট গণনা হয়েছে ৮৭৮টি। ৫৬ নং বুথে ব্যালট পেপার অ্যাকাউন্ট বলছে মোট ভোট পড়েছে ১১৪৭টি। এখানে কমিশনের সাইটে ভোট গোনা হয়েছে ২০০১টি।

এই তিনটি বুথেই সিপিআইএম প্রার্থী জয়ী হলেও গণনায় কারচুপি করে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ। এই পঞ্চায়েতে আসন সংখ্যা ১৬টি। দশটি আসনে জয়ী সিপিএম। যদিও ৬ জনকে সার্টিফিকেট না দিয়ে মারধর করা হয়। অভিযোগ, বিডিও সব কিছু দেখেও নির্বিকার ছিলেন।

 Panchayat Election 2023: সোনারপুরে ভূতুড়ে ভোটার!

সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র গণনা কেন্দ্রে ছিলেন, তা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বলেও দাবি মামলাকারীর। সিপিআইএমের অভিযোগ, লাভলির উপস্থিতিতে বাস্তবে জয়ী প্রার্থীদের মারধর করা হয়েছে। তাঁর অনুগামীরাই হামলা চালান। বিডিওর সঙ্গে শলাপরামর্শ করে সার্টিফিকেট নিয়ে জালিয়াতিতে লাভলি প্রভাব খাটান বলেও অভিযোগ।

এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে গোটা ঘটনার তদন্ত স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে করানোর আর্জি জানিয়েছেন মামলাকারী। আদালত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের কাছ থেকেও। ৮ অগাস্ট পরবর্তী শুনানি। লাভলির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তাঁর আইনজীবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+