Panchayat Election 2023: তৃণমূল ভেঙে বাড়ছে কংগ্রেস, মনোনয়ন পর্ব মেটার পরও বদলায়নি ছবিটা
মালদহ, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরেই থমকে নেই কংগ্রেসের উত্তরণ। কংগ্রেস এবার রাঢ়বঙ্গেও বাড়ছে। উত্তরের দুই জেলারর পাশাপাশি দক্ষিণে মুর্শিদাবাদে প্রতিদিনই কংগ্রেসে যোগদান হচ্ছে, এবার নজর কাড়ল বাঁকুড়া। বাঁকুড়ায় তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের নেতা দলবল নিয়ে যোগ দিলেন কংগ্রেসে।
বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে আগেই তৃণমূল বেঙে শক্তি বাড়িয়েছিল কংগ্রেস, এবার গঙ্গাজলঘাটিতে তৃণমূল শিবিরে ভাঙন ধরল। কংগ্রেসে যোগ দিলেন শাসকদলের সোশাল মিডিয়া সেলের নেতা গগন ঘটক। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে তিনি যোগ দেন জাতীয় কংগ্রেস শিবিরে।

শুধু যোগদান করেই ক্ষান্ত থাকেননি নেতারা। গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন গগনের স্ত্রী নিবেদিতা ঘটক। এর ফলে শুধু বিজেপি বা সিপিএম নয়, কংগ্রেসও এবার তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের পাশাপাশি বাঁকুড়াতেও কংগ্রেসের উত্থান ঘটেছে।
সম্প্রতি মালদহে তৃণমূলের সংখ্যালঘু সেলে গণ ইস্তফার হিড়িক পড়েছিল। প্রায় সহস্রাধিক সদস্য গণইস্তফা দেন তিনদিন আগেই। তারপর ফের হরিশচন্দ্রপুরে তৃণমূলে ভাঙন ধরল। তৃণমূল ছেড়ে নির্দল হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শসাক দলের একাংশ নেতা-কর্মীরা। ফলে তৃণমূল পড়েছে গভীর সংকটে।

নবাবগড়ে তো বাড়ছেই, উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলেও কংগ্রেস বাড়ছে। পঞ্চায়েত ভোটের আগেই বাঁকুড়ার জঙ্গলমহলে শাসকদলে বড়সড় ভাঙন ধরিয়ে দলের অনুগামীদের সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগদান করেন তৃণমূল নেত্রী তথা সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের 'বিদায়ী' প্রধান কৃষ্ণা দত্ত।
এদিকে তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদান চলছে মুর্শিদাবাদে। রাতারাতি বদলে যাচ্ছে পার্টি অফিস। তৃণমূলের পার্টি অফিস হয়ে যাচ্ছে কংগ্রেসের। ঘাসফুল বদলে যাচ্ছে হাতে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কোহেতপুর গ্রামের তৃণমূলের পার্টি অফিস এখন রূপান্তরিত হয়েছে কংগ্রেসের পার্টি অফিসে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স খুলে মুছে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকায়। বুধবার সকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতির দায়িত্বে ছিলেন মহম্মদ জাহাঙ্গীর শেখ। কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি ফিরে আসেন কংগ্রেসে।

এর আগে উত্তর দিনাজপুরে ভাঙন ধরে তৃণমূলে। দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাত বানু। কংগ্রেসে যোগ দেন তাঁর স্বামী তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আকতারও। মুর্শিদাবাদের কান্দিতেও কংগ্রেসমুখী তৃণমূল নেতারা।
মনোনয়ন পর্ব থেকেই তৃণমূলে ভাঙন অব্যহত রয়েছে. মনোনয়নের পরেও তা চলছে ধারাবাহিকভাবে। তৃণমূলের বিক্ষুব্ধরা কংগ্রেসে, নয় সিপিএম, কিংবা বিজেপিতে যোগ দিচ্ছেন। অনেকে নির্দল হয়েও সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন। ফলে পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের কাছে অগ্নিপরীক্ষা হয়ে উঠেছে কার্যত।












Click it and Unblock the Notifications