Panchayat Election 2023: থমথমে আদ্রা টহল দিচ্ছে RAF, নেতা খুনে বনধ ডাকল তৃণমূল, গ্রেফতার কংগ্রেস প্রার্থী

পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ার আদ্রায় খুন হয়েছেন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবে। এই ঘটনার পর থেকেই থমথমে হয়ে রয়েছে আদ্রা। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে একজন কংগ্রেসের প্রার্থী বলে জানা গিয়েছে।

ধৃত কংগ্রেস প্রার্থীর নাম মহম্মদ আরশাদ। দ্বিতীয় জনের পরিচয় জানা যায়নি। তবে তাঁদের জেরা করছে পুলিশ। ইতিমধ্যেই আদ্রায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ েদখাতে শুরু করেছে। উত্তেজনাকর পরিস্থিতি হয়ে রয়েছে আদ্রায়। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামানো হয়েছে।

image of police

এদিকে নেতা খুনের ঘটনার প্রতিবাদে আদ্রা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল ভর সন্ধেয় আদ্রায় বাজারের মধ্যে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলি করে খুন করে আততায়ীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। প্রায় ৭ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। আহত হয়েছেন তাঁর দেহরক্ষীও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েেছন।

image of police

এদিকে আজ থেকেই জেলায় জেলায় বাহিনী রুট মার্চ শুরু করবে। নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আজই রাজ্যে আসছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকালই নির্বাচন কমিশন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে কেন্দ্রের কাছে। আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী চেয়ে পাঠানো হয়েছিল। অর্থাৎ পঞ্চায়েত ভোটে এখনও পর্যন্ত ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। বিরোধীরা আরও বাহিনীর দাবি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+