Panchayat Election 2023: 'হাসালে গো ঠাকুরপো', অমিত শাহকে উদ্দেশ্য করে একথা কেন বললেন চন্দ্রিমা
বীরভূমের সিউড়ির জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীর কাছে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে ৩৫টি আসনে জেতানোর আবেদন করেছিলেন৷ অমিত শাহকে এই নিয়ে কটাক্ষ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য
অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলা থেকে বিজেপি যদি ২০২৪-এ ৩৫টি বা তার বেশি আসনে জয়ী হয় তাহলে ২০২৬ পর্যন্ত বর্তমান তৃণমূল সরকারই থাকবে না৷ বুধবার হাওড়ার আমতায় বাইনানে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে সেই প্রসঙ্গে শাহকে "হাসালে গো ঠাকুরপো" বলে কটাক্ষ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি বলেন, "কথায় বলে না, হাসালে গো ঠাকুরপো। ঠাকুরপো'রা মাঝেমধ্যে একটু হাসিয়ে যায়। আমাদের বয়স হয়েছে। ওনার বয়স কমই আছে। উনি ঠাকুরপোই হবেন।" সাংবাদিকদের চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এটা আমি কটাক্ষে না লক্ষ্যে বলেছি জানিনা। কিন্তু উনি যা বলছেন তা তো হাস্যকর কথাই।"
এদিন আমতার বাইনানে রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসেন। খাজুট্টি মোড় থেকে বাইনান বাজার পর্যন্ত এদিন পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল সহ প্রার্থীরা। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বাইনান শীতলামাতা স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করেন। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications