Panchayat Election 2023: এবার ভোট বন্ধের দাবিতে মামলা হাইকোর্টে, উঠল জরুরি অবস্থা জারির দাবিও
পঞ্চায়েত ভোট বন্ধ করার দাবিতে এবার হাইকোর্টে মামলা। সম্পূর্ন নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে ন এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন প্রধান বিচারপতি।
পঞ্চায়েত ভোট বন্ধ করার দাবি ছাড়াও রাজ্যে জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছেন আবেদন কারী।
সকাল থেকে দফায় দফায় মামলা দায়ের চলছে কলকাতা হাইকোর্টে। সবটাই পঞ্চায়েত ভোট কেন্দ্রীক। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। প্রথমে প্রধান বিচারপতির কাছে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল তাতে অনুমতি দিয়েছে আদালত।

ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে হানাহানি। মনোনয়ন পর্বে রাজ্যে ১০ জন খুন হয়েছে মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে ভাঙড়, ডোমকল, কোচবিহারে। চোপড়ায় মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে গুলি চলেছে। তাতে দুই বাম সমর্থক মারা গিয়েছেন। ভাঙড়েও গুলিতে ৩ জন খুন হয়েছে।
তারপরেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সেখানে ভর্ৎসনার মুখে পড়তে হয় কমিশনকে। শেষে হাইকোর্টের নির্দেশ মেনেই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী চেয়ে পাঠিয়েছে কমিশন। কিন্তু এই বাহিনী পাঠানো নিয়েও কেন্দ্র রাজ্য দড়ি টানা টানি শুরু হয়েছে।
একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছলেও কিন্তু সমস্যা মেটেনি। এখনও জেলায় জেলায় অশান্তির খবর আসছে। একাধিক জায়গায় বোমাবাজি-মারধরের ঘটনা ঘটছে। আবার জোর করে ভয় দেখিয়ে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে। তারপরেই এক আইনজীবী রাজ্যে জরুরি অবস্থা জারি করার আর্জি জানিয়েছেন আদালতে। যেভাবে রাজ্যে গুলি বোমা সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে তা পুলিশ প্রশাসনের উপরে আস্থা হারিয়ে ফেলছে মানুষ । আগামী শুক্রবার মামলার শুনানি।












Click it and Unblock the Notifications