Panchayat Election 2023: ভোট বয়কট সত্ত্বেও ভোট পড়ল ৯৫ শতাংশ! রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Panchayat Election 2023: ভূতুড়ে ভোট। সেটাই বলা সঠিক হবে। ভোটাররা সকলেই ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। ফলে কেউ বুথমুখো হননি। কিন্তু সেই বুথেই পড়ল ৯৫ শতাংশ ভোট।

সল্টলেকে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট পড়ার অভিযোগ সামনে এসেছিল আগেই। এবার সল্টলেকের কাছেই এমন ঘটনায় রীতিমতো শোরগোল। রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

Panchayat Election 2023: ভোট বয়কট সত্ত্বেও ভোট পড়ল ৯৫ শতাংশ!

ভোট গণনার সাত দিন পর গাজোলে আজ একটি স্কুল থেকে উদ্ধার হয়েছে সিল করা ব্যালট বাক্স। ভোট গণনা না করেই কী করে ফলাফল ঘোষণা করা হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুকুরে, রাস্তায় উদ্ধার হচ্ছে গোছা গোছা ব্যালট পেপার। বিজেপি-সহ বিরোধীরা বলছে, প্রহসনের নির্বাচন। তারই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর ঘটনা।

গ্রামবাসীরা ভোট না দিলেও কীভাবে নিউ টাউনের আবুল কালাম আজাদ বুথে ৯৫ শতাংশ ভোট পড়ল সেটা নিয়েই তুঙ্গে চর্চা। জ্যাংড়া হাতিয়ারা ২ নং গ্রাম পঞ্চায়েতের কিছু স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই নিয়ে রাজ্য পুলিশের ডিজিপির কাছে রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

Panchayat Election 2023: ভোট বয়কট সত্ত্বেও ভোট পড়ল ৯৫ শতাংশ!

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন গ্রামবাসীদের কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। কারণ সেখানে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তাঁদের দাবি, কেউ ভোটে না দিলেও গণনার পর দেখা যায় সেখানে ৯৫ শতাংশ ভোটে পড়েছে। আদালতের নির্দেশ, ডিজি এই ঘটনার তদন্তে কোনও পদস্থ পুলিশকর্তাকে নিয়োগ করবেন।

তদন্তকারীকে সব রকমের সাহায্য করবেন নিউ টাউন থানার ইন্সপেক্টর ইনচার্জ। পাশাপাশি রাজারহাটের বিডিও তথা রিটার্নিং অফিসারকে এই নিয়ে পৃথক রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এই রিপোর্ট আগামী ৩ অগাস্ট জমা দিতে হবে। তারপরই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+