Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী আসার পরেও উত্তেজনা মুর্শিদাবাদে, সালার-রেজিনগরে বিপুল বোমা উদ্ধার
আর হাতেগোনা কয়েকটা দিন পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। সন্ত্রাস রুখতে ইতিমধ্যেই একাধিক জেলায় পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। তার মাঝেই মুর্শিদাবাদে উত্তেজনা নতুন করে। জেলার দুই জায়গা থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার হয়েছে।
মুর্শিদাবাদের রেজিনগর এবং সালারে রবিবার সকালে উদ্ধার হয় বোমা। আবারো এক ব্যাগ ভর্তি তাজা বোমা রেজিনগর নাজির পুরে, ঘটনাটি আজ রবিবার সকালে রেজিনগর থানার নাজিরপুর মধুপুরে একটি বাড়ির পিছনে থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বাড়ির লোকেদের বা পাড়ার লোকেদের অভিযোগ যে এই বাড়ির একটা ছেলে কংগ্রেস থেকে পার্থী হওয়ায়, শাসক দল হুমকি দেয় পার্থীপদ প্রত্যাহারের জন্য। কিন্তু তিনি সেই কাজ না করায় শাসক দল বোমা রেখে পুলিশের
সঙ্গে চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।
এদিকে তৃনমূলের ব্লক সভাপতি দাবি করেছেন ওই অঞ্চনে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তাঁদের প্রার্থী। কাজেই এই সব করার তাঁদের কোনও প্রয়োজন নেই। বাম কংগ্রেস মিলে এলাকায় অশান্তির বাতাবরন তৈরি করছে। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে এবং বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
আবার মুর্শিদাবাদের সালারে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। রবিবার সকাল ১০ টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে উজুনিয়া গ্রামের কাছে কালভার্টের নিচে থেকে ড্রাম ফর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। প্লাস্টিক ড্রামে ১২ টি তাজা বোমা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কে বা কারা এই বোমা গুলি কি উদ্দেশ্যে মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।












Click it and Unblock the Notifications