Panchayat Election 2023: ফের বোমা বিস্ফোরণ, পটাশপুরে নির্দল প্রার্থীর বাড়ির সামনে বিস্ফোরণ
ভোট মুখী বঙ্গে ফের বিস্ফোরণ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিস্ফোরণ। পটাশপুরের পালপাড়ায় নির্দলপ্রার্থীর বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন নির্দল প্রার্থীর এক সমর্থক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নির্দল প্রার্থীর বাড়ির সামনে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণটি ঘটে। নির্দল প্রার্থীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ সেখানে বোমা বেঁধে অশান্তি বাঁধানোর পরিকল্পনা চলছিল। আর মাত্র কয়েকটা দিন বাকি।

এখনও জেলায় জেলায় অশান্তির ঘটনা ঘটে চলেছে। একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুরেই বিস্ফোরণ ঘটেছিল। তৃণমূল কংগ্রেস নেতার বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৯ জন মারা গিয়েছিলেন। এমনকী অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাও মারা গিয়েছিল।
তারপরে জেলায় জেলায় বোমাবাজির ঘটনা ঘটেছে। পঞ্চায়েত ভোটের মনোনয়নে জেলায় জেলায় বোমাবাজির ঘটনা ঘটেছে। ভাঙড়ে মনোনয়নকে কেন্দ্র করে মুড়ি-মুড়িক মতো বোমাবাজি হয়েছে। উত্তরবঙ্গের চোপড়াতেও বোমাবাজি হয়েেছ। বোমাবাজি এবং গুলির জেরে বেশ কয়েকজন মারাও গিয়েছেন।
জেলায় জেলায় বোমাবাজির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। এদিকে আবার কয়েকদিন আগে ২০০ টাকার বিনিময়ে বোমা তৈরি করতে দেওয়া ঘটনা প্রকাশ্যে এসে পড়েছিল। সেই ঘটনা ভাইরালও হয়েছিল সোশ্যাল মিিডয়ায়। তারপরেই প্রশ্ন উঠেছিল শাসক দলের ভূমিকা নিয়ে। গোটা রাজ্য বারুদের স্তূপে পরিণত হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া বার্তা দিয়েছেন।












Click it and Unblock the Notifications