Panchayat Election 2023: BJP-র দেওয়াল লেখায় কোথাও ISF, কোথাও CPIM! তীব্র কটাক্ষ তৃণমূলের
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বিজেপি কোথাও আইএসএফ আবার কোথাও সিপিআইএম প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছে। আপাতত এমনটাই এমনটাই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা থেকে। দুই ঘটনাতেই বিজেপির সঙ্গে আইএসএফ এবং সিপিআইএমের আঁতাতের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর জায়গায় আইএসএফ প্রার্থীর নাম দেওয়ালে লিখে প্রচার চালাচ্ছে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দেওয়াল লেখার খবর প্রকাশ্যে আসতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি প্রার্থী সিরাজউদ্দিন পাইক।

পাথরপ্রতিমা ব্লকের ৬ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী হয়েছেন (Panchayat Election 2023) দলের ব্লক কনভেনার সিরাজউদ্দিন পাইক। কয়েক দিন আগে স্থানীয় রায়পুর পঞ্চায়েত এলাকায় বিজেপির দেওয়াল লিখনে গ্রামসভা ও জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম থাকলেও পঞ্চায়েত সমিতির প্রার্থীর জায়গায় আইএসএফ প্রার্থীর নাম লেখা হয়েছে বলে অভিযোগ।
সিরাজউদ্দিন পাইকের জায়গায় আইএসএফ প্রার্থী সুলতান বৈদ্যের নাম লিখে প্রচার চালাতে দেখা যায় স্থানীয় বিজেপি নেতা কর্মীদের। এরপরই দলের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই মুছে ফেলা হচ্ছে সেই দেওয়াল লিখন।
আইএসএফের প্রার্থী সুলতান বৈদ্যের দাবি, ভুলবশত বিজেপি কর্মীরা তাঁর নাম লিখে ফেলেছিলেন। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। এব্যাপারে বিজেপি শীর্ষ মহলের বক্তব্য এখনও পাওয়া যায়নি।
পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রাম-বাম জোট নিয়ে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি পূর্ব মেদিনীপুরের। এর আগে একাধিক সমবায় দখলের ক্ষেত্রে রাম-বাম দুই দলের নিচু তলার কর্মীদের মধ্যে জোটের প্রবণতা দেখা গিয়েছিস। পঞ্চায়েত দখলের ক্ষেত্রেও সেই একি ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের তমলুকে। বিজেপির প্রচারে স্থান পেয়েছে সিপিআইএম।

তমলুকের গড় কিল্লা গ্রামে এমনই একটি প্রচারের দেওয়াল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । সেখানে বিজেপির দেওয়াল লিখনে পঞ্চায়েত স্তরে সিপিআইএমের লোগো সম্বলিত প্রার্থীর নাম প্রচার করা হয়েছে। স্থানীয় ভাবে নিচু তলায় যদিও দুই দলের দাবি কেউই কারও সঙ্গে সাথে জোট করেনি।
পাথরপ্রতিমায় পঞ্চায়েতের (Panchayat Election 2023) দেওয়াল লিখন নিয়ে তৃণমূল যেমন বিজেপি এবং আইএসএফ আঁতাতের অভিযোগ তুলে সরব হয়েছে, ঠিক তেমনই তমলুকের গড় কিল্লা গ্রামের ঘটনা নিয়েও সরব হয়েছে। তৃণমূলের কটাক্ষ গোপন আঁতাত এখন প্রকাশ্যে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কিংবা আইএসএফ এবং সিপিআইএম।












Click it and Unblock the Notifications