Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে অশান্ত এলাকা পরিদর্শনে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় ভোট লুঠ, সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এবার সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপি।

হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন কমিটির চার সদস্য। তাঁদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে যত দ্রুত সম্ভব রিপোর্ট দিতে হবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

পঞ্চায়েত নির্বাচন বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম

পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ-সহ বিজেপির নেতৃবৃন্দও দিল্লির নেতৃত্বকে সব আপডেট দিয়েছেন।

আজ শুভেন্দু অধিকারী দাবি করেন, আদালতের নির্দেশকে অমান্য করে, সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে ১৮-২০ হাজার বুথে দেদার ছাপ্পা ভোট মেরেছে তৃণমূল। তবে উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। বাহিনী যথাযথভাবে মোতায়েন করলে হিংসা, অশান্তি এড়ানো যেত বলে দাবি বিজেপির।

পঞ্চায়েত নির্বাচন বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম

রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় ৩৮ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা প্রয়োগ না করলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলেই দাবি বিজেপি নেতৃত্বর। অন্যদিকে, সিপিআইএম ও কংগ্রেসের দাবি, বিজেপি ও তৃণমূলের বোঝাপড়াতেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে।

গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি বিভিন্ন জেলায় স্থানীয় স্তরে একজোট হয়ে প্রতিরোধের পথ বেছে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, এখানে ৩৫৫ বা ৩৫৬ ধারা নিয়ে বলার আগে মণিপুরে সেই ধারা প্রয়োগ করুক বিজেপি। পঞ্চায়েত ভোটে হার নিশ্চিত বুঝে বিরোধীরা অশান্তি পাকাচ্ছে বলে পাল্টা দাবি তৃণমূলের।

পঞ্চায়েত নির্বাচন বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ কয়েছে। এরই মধ্যে আজ বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানোর ঘোষণা করেছেন দিল্লিতে বিজেপি সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত, দলের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অরুণ সিং।

পঞ্চায়েত নির্বাচনে যেখানে খুনের ঘটনা ঘটেছে, হিংসার ঘটনা ঘটেছে সেই জায়গায় যাবেন কমিটির সদস্যরা। আজও নদিয়ায় এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আহ্বায়ক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। এ ছাড়াও রয়েছেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ ড. সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় ও সাংসদ ও সর্বভারতীয় সহ সভাপতি রেখা বর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+