Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Panchayat Election 2023: পাঁচলার নির্যাতিতা ও ডিজি-র বক্তব্যে বিস্তর ফারাক, আদালতে বিজেপি

Panchayat Election 2023: মণিপুরের ঘটনা নিয়ে যখন কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন হাওড়ার পাঁচলায় নির্যাতিতা বিজেপি কর্মীর দাবি অস্বস্তি ফেলল রাজ্য সরকারকে।

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠক করার পরেও নিজের বক্তব্যে অনড় পাঁচলার নির্যাতিতা। যাতে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে নির্যাতিতা ও ডিজির বক্তব্যে। এই পরিস্থিতিতে আদালতে গড়াচ্ছে গোটা বিষয়টি।

Panchayat Election 2023: পাঁচলার নির্যাতিতা ও ডিজি-র বক্তব্যে বিস্তর ফারাক

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, হাওড়ার পাঁচলায় একটি বুথে ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই এক বিজেপি কর্মীকে হেনস্থা ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। যদিও সেদিন অভিযোগ জমা পড়েনি। ১৩ জুলাই ই-মেল মারফত অভিযোগ জানানো হয় হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের কাছে। তিনি তৎক্ষণাৎ প্রাথমিক তদন্তের নির্দেশ দেন থানার আইসিকে।

ডিজি-র দাবি তদন্তে জানা যায়, তেমন কোনও ঘটনা সেদিন ঘটেনি। বুথে সিসিটিভিতে কিছু ধরা পড়েনি। বুথে থাকা কেন্দ্রীয় বাহিনীর তরফে কিছু জানানো হয়নি। প্রচুর মানুষ ভোট দিতে যান। কারও মোবাইলে কোনও ছবি ও ভিডিও নেই। ওই মহিলা কোথায় চিকিৎসা করিয়েছেন, কিংবা চোট-আঘাত পেয়েছেন এমন কোনও নথি তিনি দিতে পারেননি।

Panchayat Election 2023: পাঁচলার নির্যাতিতা ও ডিজি-র বক্তব্যে বিস্তর ফারাক

নির্যাতিতাকে আদালতে গিয়ে বয়ান রেকর্ড করতে বলা হলেও তিনি তা করেননি বলে দাবি ডিজি-র। তিনি বলেন, পাঁচলা থানায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও কিছু অভিযোগ করেননি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম হাওড়া জেলায় গেলেও তাদের তরফেও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবুও তদন্ত চলছে বলে জানান ডিজি।

যদিও সংবাদসংস্থা এএনআইকে পাঁচলার নির্যাতিতা বলেন, ওইদিন বুথে তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল। তাঁর চুলের মুঠি ধরে বুথের বাইরে করে দেওয়া হয়। সিঁড়ি থেকে ধাক্কা দেয় তৃণমূলের দুষ্কৃতীরাই, এমনটাই অভিযোগ। তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও দাবি নির্যাতিতার। বুথের পাশের বাড়িতে দিয়ে তাঁকে বস্ত্র চেয়ে পরতেও হয়।

বারবার এই ঘটনার বিবরণ দিতে তাঁর ভালো লাগছে না বলেও জানান নির্যাতিতা। সেদিন তাঁর সঙ্গে স্বামী না থাকলে আরও খারাপ কিছু ঘটতে পারতো বলেও দাবি করেছেন তিনি। ফলে স্পষ্ট হচ্ছে, নির্যাতিতার বয়ানের সঙ্গে ডিজি-র দাবির তফাত। এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযোগের প্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টে এফিডেভিট দাখিল করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+